চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাঝে মাঝে ভাবি মুশফিক খুবই একঘেয়ে জীবন যাপন করেন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:30 অপরাহ্ন 18, নভেম্বর 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে ব্যাটিং প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুশফিকুর রহিম এবং মমিনুল হক

আর একটি টেস্ট খেললে ১০০ টেস্টের মাইলফলক ছুঁয়ে ফেলবেন মুশফিকুর রহিম। বুধবার ঢাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে নামবেন বাংলাদেশে, সব ঠিক থাকলে এটি হতে চলেছে মুশফিকের শততম টেস্ট। প্রথম বাংলাদেশি হিসেবে মাইলফলকে নাম লেখাতে চলেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার। তার অর্জন সামনে রেখে মনের দুয়ার খুলে দিলেন সতীর্থ মুমিনুল হক।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড। ম্যাচ গড়াবে সকাল সাড়ে ৯টায়।

মুশফিকের অর্জনের আগে মুমিনুল বললেন, ‘আমি এখনও বিশ্বাস করতে পারি না, আমাদের দলের কেউ ২০ বছর ধরে ক্রিকেট খেলছে। যে কিনা ১০০ টেস্টের দ্বারপ্রান্তে। এমন একজন কিংবদন্তির সঙ্গে এতবছর ড্রেসিংরুম ভাগ করতে পারা আমার জন্য সত্যিই আনন্দের।’

‘মাঝে মাঝে ভাবি, তিনি খুবই একঘেয়ে জীবন যাপন করেন। একজন মানুষ কীভাবে এতটা শৃঙ্খলাবদ্ধ এবং ক্রিকেটে এত নিবেদিত হতে পারেন? আমরা কখনোই তার মতো হতে পারব না। মাঠের বাইরে তিনি খুব চুপচাপ। খাবার, ঘুম, সবকিছুর ব্যাপারেই ভীষণ শৃঙ্খলাবদ্ধ। আমার মনে হয় না, ভবিষ্যতে আর কাউকে পাব যে এভাবে নিজের কাজের প্রতি এতটা নিবেদিত ও নিয়মতান্ত্রিক।’

‘তিনি ছোট ছোট অনেককিছু নিখুঁতভাবে করেন। খুবই কৌশলী একজন মানুষ। কঠোরভাবে অনুশীলন করেন। মুশফিক ভাই খুব ভালো জানেন কী চান। যেমন এই টেস্ট সিরিজ শেষ হলেই পাকিস্তানের বোলিং আক্রমণ নিয়ে কাজ শুরু করবেন। যদিও সেটা তিনমাস পর। বড় খেলোয়াড়রা আগেভাগেই পরিকল্পনা করেন। তার সবসময় ছোট ছোট বিষয়েও মনোযোগ থাকে।’

২০০৫ সালের ২৬ মে, ঐতিহাসিক লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক মুশফিকের। ১৬ বছর ২৫৭ দিন বয়সে টেস্ট খেলতে নামা তারকার অভিষেক ভালো হয়নি। ইংলিশদের বিপক্ষে প্রথম ইনিংসে ১৯ এবং দ্বিতীয় ইনিংসে ৩ রানে আউট হয়েছিলেন। সময়ের সাথে তিনি এখন কিংবদন্তির আসনে।

Tags: আয়ারল্যান্ডটেস্টবাংলাদেশমমিনুলমুশফিকলিড স্পোর্টস
Previous Post

হাবীবুল্লাহ বাহারে বর্ণিল সাংস্কৃতিক প্রতিযোগিতা

Next Post

জাতীয় নির্বাচনে স্পর্শকাতর কেন্দ্রে বডি ক্যামেরা, ১৭ হাজার শটগান কেনার সিদ্ধান্ত

Next Post
নির্বাচনী কেন্দ্রে বডি ক্যামেরা ব্যবহারে আলোচনা করছেন একজন কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নির্বাচনে স্পর্শকাতর কেন্দ্রে বডি ক্যামেরা, ১৭ হাজার শটগান কেনার সিদ্ধান্ত

বাংলাদেশের গণভোটের জন্য ব্যালট পেপার ও ভোটদান প্রক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

গণভোট: ব্যালটে থাকা চারটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT