চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতালে কেমন আছেন অভিনেতা মুশফিক?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:48 অপরাহ্ন 04, জানুয়ারি 2025
in বিনোদন
A A
বাংলাদেশি ক্রিকেটার মুশফিকুর রহিমের ছবি, গ্লাস পরা, স্টাইলিশ লুক. Channel i News - চ্যানেল আই নিউজ

অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান। শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে বলে খবর ছড়িয়ে যায়।

এ বিষয়ে শনিবার দুপুরে অভিনেতার মামা মুস্তাফিজুর রহমান মামুন বলেন, মুশফিককে আইসিইউতে রাখা হয়েছে সত্য, তবে সেটা তার অতিরিক্ত সুরক্ষার জন্য। এমন নয় যে, তার অবস্থা গুরুতর বলে আইসিইউতে রাখা হয়েছে। তিনি এখন আগের চেয়ে ভালো আছেন।

এদিন বিকেলে চ্যানেল আই অনলাইনের সাথে আলাপে অভিনেতার মামা বলেন, আগের চেয়ে অনেকটাই ভালো আছে মুশফিক। আজ বিকেলে আইসিইউ থেকে তাকে সাধারণ কেবিনে দেয়া হয়েছে।

এসময় অভিনেতার চিকিৎসক তৌফিকুল ইসলাম চ্যানেল আই অনলাইনকে জানান, প্রেসার ফল করার কারণে অসুস্থ হয়ে পড়েন মুশফিক। আর তিনি আইসিইউতে ছিলেন না, তিনি আছেন এইচডিওতে। একটা ভুল খবর ছড়িয়েছে চারদিকে। এক কথায় বললে, অভিনেতা মুশফিক আর ফারহান আগের চেয়ে অনেকটাই ভালো আছেন, সুস্থ আছেন।

এরআগে মামুন বলেন, ক’দিন ধরেই ফারহানের জ্বর ছিলো। শরীরটাও একটু ব্যথা করছিলো। নাটকের শুটিংসেটে হঠাৎ একটু বেশী অসুস্থ বোধ করলে শুক্রবার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করানো হয়। অতিরিক্ত সুরক্ষার কারণে পরে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।

কী হয়েছে মুশফিকের, এ বিষয়ে চিকিৎসকরা কিছু জানিয়েছেন কিনা জানতে চাইলে মামুন বলেন, প্রথমে ধারণা করা হয়েছিলো হয়তো ডেঙ্গুর কারণে জ্বর ও শরীর ব্যথা, তবে চিকিৎসকরা জানিয়েছেন, ভাইরাল ফিবারে আক্রান্ত মুশফিক। সব ঠিক থাকলে আজ-কালকের মধ্যেই হাসপাতাল থেকে অভিনেতার বাড়ি ফেরার কথা জানান মামুন।

Tags: অভিনেতানাটকমুশফিকমুশফিক আর ফারহানলিড বিনোদনশুটিং
Previous Post

প্রখ্যাত চিত্রনায়িকা অঞ্জনার মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গনে শোক

Next Post

রাজশাহী বিশ্ববিদ্যালয় পোষ্য কোটা বাতিল

Next Post
ছাত্ররা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের প্রতিবাদে আন্দোলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয় পোষ্য কোটা বাতিল

অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মধ্যে মারামারি, নাক-কাঁধ ভাঙার ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সতীর্থের সঙ্গে সংঘর্ষ, অজি ব্যাটার ভাঙলেন নাক-কাঁধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT