চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একাত্তর টিভিকে মুশফিকের আইনি নোটিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:48 অপরাহ্ন 09, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার ব্যাটিং করে উইকেটে, খেলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মুশফিকুর রহিমের ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউটকে ঘিরে ফিক্সিংয়ের সন্দেহ পোষণ করে একটি প্রতিবেদন প্রকাশিত হয় একাত্তর টিভির নিয়মিত অনুষ্ঠান খেলাযোগ এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। প্রশ্নবিদ্ধ প্রতিবেদনটি নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করেছেন জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার।

সুনামহানি হওয়ায় ৭১ টেলিভিশনের হেড অব নিউজ, ক্রীড়া সম্পাদক ও সংশ্লিষ্ট প্রতিবেদকের কাছে কিছু বিষয়ের নিষ্পত্তি চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

মুশফিকের পক্ষে শনিবার নোটিশটি ই-মেইলের মাধ্যমে প্রেরণ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান। আইনি নোটিশে চারটি বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে নিষ্পত্তি চাওয়া হয়েছে।

একাত্তর টেলিভিশনকে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে তাদের মনগড়া, ভুল প্রতিবেদনের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিবেদককে ভবিষ্যতে অসত্য ও মনগড়া ভুল প্রতিবেদন না করার বিষয়ে সতর্ক করা হয়েছে মর্মে, মুশফিকের নিকট লিখিতভাবে ক্ষমা চাইতে ৭১ টেলিভিশন কর্তৃপক্ষকে বলা হয়েছে।

ফেসবুক, ইউটিউবসহ সকল সামাজিক মাধ্যম থেকে প্রতিবেদনটি সরিয়ে নিতে বলা হয়েছে। অন্যথায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করা হবে বলে জানানো হয়েছে।

Tags: আইনি নোটিশএকাত্তর টিভিফিক্সিংবাংলাদেশমুশফিকলিড স্পোর্টস
Previous Post

গান-কবিতা-আলোচনায় নেত্রকোনা ট্রাজেডি দিবস পালন

Next Post

আশা জাগিয়ে হারল বাংলাদেশ, সমতায় শেষ সিরিজ

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের চার বোলার একত্রে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আশা জাগিয়ে হারল বাংলাদেশ, সমতায় শেষ সিরিজ

দুই জনপ্রিয় অভিনেতার ছবি, একজন কথা বলছেন অন্যজন ভাবছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যখন কাজ ছিলনা, তখন কেউ খবরও নেয়নি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT