চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতীয় বন্দী সরবজিৎ সিং খুনে অভিযুক্তকে পাকিস্তানে গুলি করে হত্যা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:53 পূর্বাহ্ন 15, এপ্রিল 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
পাকিস্তানে গুলি করে হত্যা অভিযুক্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আমির সরফরাজ তাম্বা (বামে) এবং সরবজিৎ সিং (ডানে)

ভারতীয় বন্দী সরবজিৎ সিংকে নৃশংসভাবে হত্যার ঘটনায় অভিযুক্ত আমির সরফরাজ তাম্বাকে পাকিস্তানের লাহোরে গুলি করে হত্যা করে অজ্ঞাত পরিচয় আততায়ীরা।

এনডিটিভি জানিয়েছে, গতকাল (১৪ এপ্রিল) রোববার পাকিস্তানের লাহোরের ইসলামপুরা এলাকায় একজন মোটরসাইকেল আরোহী আততায়ী তাম্বাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। তবে কে বা কারা তাকে খুন করে তা জানা যায়নি।

পাঞ্জাবের ভিখিউইন্ডের বাসিন্দা সরবজিৎ সিং অপ্রকৃতিস্থ অবস্থায় ভুল করে পাকিস্তানে ঢুকে পড়েছিলেন। ১৯৯০ সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বোমা বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, যদিও ভারত সরকার বারবার এই অভিযোগ অস্বীকার করেছিল। কিন্তু তা সত্ত্বেও তার ওপর এই অভিযোগ আনা হয়।

এরপর লাহোরের কড়া নিরাপত্তাবেষ্টিত কোট লাখপত কারাগারে বন্দী সিংকে ইট ও রড দিয়ে নৃশংসভাবে আক্রমণ করে সহবন্দীরা। অভিযোগ আছে, এই আক্রমনের পেছনে ছিলেন তাম্বা। ওই নৃশংস হামলার পর প্রায় এক সপ্তাহ কোমায় থেকে ২০১৩ সালের ২ মে ভোরে লাহোরের জিন্নাহ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান সরবজিৎ সিং।

পাকিস্তানের জেলে দীর্ঘ ২২ বছর বন্দী ছিলেন সরবজিৎ সিং। তার বোন সবসময় জোর দিয়ে বলতেন, তার ভাই নির্দোষ। গ্রেপ্তার হওয়ার আগে তিনি ভুল করে পাকিস্তানে চলে গিয়েছিলেন।

তাম্বাকে পাকিস্তানের একটি আদালত প্রমাণের অভাবে মুক্ত করে দেয়। মুক্ত হওয়ার ৬ বছর পর এবার সরবজিৎ সিংয়ের সেই খুনীকে পাকিস্তানেই গুলি করে হত্যা করা হলো।

Tags: পাকিস্তানভারত
Previous Post

মারা গেছেন ‘আদম’ ছবির পরিচালক

Next Post

দেশের কয়েকটি বিভাগে হতে পারে ঝড়-বৃষ্টি

Next Post
বৃষ্টির জন্য আকাশে ঘন কালো মেঘ জমেছে, ঝড়ের আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের কয়েকটি বিভাগে হতে পারে ঝড়-বৃষ্টি

বায়ার্নের খেলোয়াড়রা চ্যাম্পিয়নশিপ উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বায়ার্নের ১১ বছরের রাজত্ব শেষ, বুন্দেসলিগার নতুন রাজা লেভারকুসেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT