চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোর গ্যাংয়ের সাথে ‘আর্জেন্টিনা-ব্রাজিল’ দ্বন্দ্বে তরুণ খুন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:20 অপরাহ্ন 01, জানুয়ারি 2023
in - সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A
তরুণ যুবক sunglasses পরে, শহরের পেছনে অন্ধকারে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লা প্রতিনিধি: নতুন বছরের প্রথম দিনেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল কুমিল্লায়। নগরীর দক্ষিণ চর্থা এলাকায় পূর্ব বিরোধের জের ধরে থার্টিফার্স্ট নাইটের পার্টি থেকে ডেকে নিয়ে ফয়সাল ইসলাম হৃদয় (১৯) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

রোববার ১ জানুয়ারি ভোরে এ ঘটনা ঘটে। নিহত হৃদয় দক্ষিণ চর্থা বড়পুকুর পাড় এলাকার বাবু মিয়ার ছেলে।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সানজুর মোর্শেদ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আমরা ঘটনাস্থলে এসেছি। হৃদয়ের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বিস্তারিত পরে জানানো হবে।

হৃদয়ের মামা জয়নাল আবেদিন জনি বলেন, ‘শুনেছি গত দুই থেকে তিন দিন আগে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সাথে আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে ভাগনের দ্বন্দ্ব হয়। তারা সেদিন হৃদয়কে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এরপর গতকাল রাতে হৃদয় ও তার বন্ধুরা বড় পুকুর পাড়ের প্রাইমারি স্কুলের সামনে থার্টি-ফার্স্ট নাইটে আনন্দ-উল্লাস করছিল। যাদের সাথে দ্বন্দ্ব ছিল তারা
দক্ষিণ চর্থা পশ্চিম পাড়া এলাকায় পার্টি করছিল। পার্টি চলাকালীন তাদের পক্ষের কয়েকজন হৃদয়কে কৌশলে ডেকে নিয়ে যায়। পরে তাকে ছুরিকাঘাত করে ও শরীরের বিভিন্ন রগ কেটে দেয়। রক্তাক্ত অবস্থায় পড়ে গেলে তাকে রেখে সবাই পালিয়ে যায়।’

নিহত হৃদয়ের বড় বোন শিউলি আক্তার জানান, ফুটবল বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা জয়ের পর হৃদয় আনন্দ মিছিল বের করে। এ সময় স্থানীয় কয়েক যুবকের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই যুবকরা তাকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা হয়।

শনিবার রাতে হৃদয়সহ তার বন্ধুরা নিউ ইয়ার ২০২৩ উদযাপনে বাড়ির পাশে একটি পিকনিকের আয়োজন করে। ওই সময় কয়েকজন যুবক হৃদয়কে কৌশলে ডেকে নিয়ে যায়।

পরে তাকে  ছুরিকাঘাত করে ও শরীরের বিভিন্ন স্থানের রগ কেটে রক্তাক্ত অবস্থায় ফেলে সবাই পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরান হোসেন জানান, স্থানীয় কিশোরদের দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Tags: কিশোর গ্যাং
Previous Post

স্মার্ট প্রেসক্লাব গড়ার অঙ্গীকার

Next Post

বলিউড তারকাদের নতুন বছর উদযাপন

Next Post
নতুন বছরের উদযাপন ও সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড তারকাদের নতুন বছর উদযাপন

বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা, পটভূমিতে বাংলাদেশের পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি আশিতে পা রাখলেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT