চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:35 পূর্বাহ্ন 21, সেপ্টেম্বর 2022
in গোপালগঞ্জ, জনপদ
A A
একজন নারী বসে আছেন, পেছনে কিছু মানুষ হাঁটছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আসাদুজ্জামান বাবুল: যৌতুকের টাকা না পেয়ে এক পাষণ্ড স্বামী তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে। ঘটনার পর স্বামী-শাশুড়ীসহ বাড়ীর অন্যান্য লোকজন পলাতক রয়েছে।

কাশিয়ানী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফিরোজ আলম এ তথ্য নিশ্চিত করে বলেছেন, ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার বাট্টাইধোবা গ্রামে।

নিহত মনিকা নড়াইল জেলার লোহাগড়া উপজেলার পাংখারচর গ্রামের খোকন শেখের মেয়ে।

নিহতের বাবা খোকন শেখ বলেন, বিয়ের পর থেকেই হাসিব ও তার পরিবারের লোকজন টাকার জন্য আমার মেয়েকে নির্যাতন করতো। বিষয়টি নিয়ে আমি কয়েকবার সালিশ ডেকেছি। তাতেও কোন কাজ হয়নি। হাসিব ও তার পরিবারের লোকজন আমার মেয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। আমি আমার মেয়ে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করছি।

নিহতর বাবা আরো বলেন, ২০১৮ সালে ভালোবাসার সম্পর্কের সুত্র ধরে মনিকাকে বিয়ে করে কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের বাট্টাইধোবা গ্রামের হায়দার মুন্সীর ছেলে হাসিব। তাদের ঘরে একটি পুত্র সন্তানও জন্ম নেয়। তার বয়স আড়াই বছর। বিয়ের কয়েক মাস পর থেকে তাদের মধ্যে কলহ শুরু হয়। হাসিব প্রায়ই মনিকার কাছে টাকা দাবি করত। এ নিয়ে হাসিব মাঝে-মধ্যেই মনিকার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত।

এ নিয়ে কয়েকবার থানায় অভিযোগ ও গ্রাম্য সালিশও হয়েছে। বেশ কয়েকবার মনিকা আমার কাছ থেকে টাকা নিয়ে হাসিবকে দিয়েছেন। ঘটনার তিন দিন আগে হাসিব বিদেশ যেতে টাকার জন্য মনিকাকে চাপ দিতে থাকে। হাসিবের চাহিদা মাফিক টাকা দিতে না পারায় হাসিব মনিকাকে মারধর করে।

মনিকার বোনের ছেলে মো. শামীম হোসেন বলেন, ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে আমার মায়ের মোবাইল ফোনে কল দিয়ে খালা মনি বলেন ‘আমাকে মেরে ফেললো। তোরা এসে আমাকে বাঁচা।’ এরপর আমি আমার কয়েকজন বন্ধুদের সঙ্গে নিয়ে রাত সাড়ে ৯ টার দিকে খালা মনির বাড়িতে যাই। সেখানে গিয়ে দেখি ঘরের মেঝেতে খালা মনির লাশ পড়ে আছে। গলায় আঘাতের চিহ্ন রয়েছে। বাড়িতে কেউ নেই। পরে বিষয়টি ৯৯৯ নম্বরে ফোন করে জানালে রাত সাড়ে ১০ টার দিকে কাশিয়ানী থানা থেকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

কাশিয়ানী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ফিরোজ আলম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। গলায় দাগ রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়ের হয়নি।’

Previous Post

চাচা-ভাতিজার লাশসহ উদ্ধার ৩

Next Post

বাথরুমে পড়ে অসুস্থ সম্রাট, সিসিইউতে ভর্তি

Next Post
বাথরুমে পড়ে অসুস্থ সম্রাট হাসপাতালে ভর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাথরুমে পড়ে অসুস্থ সম্রাট, সিসিইউতে ভর্তি

ইউক্রেনের সেনারা যুদ্ধের মধ্যে ট্যাংক চালাচ্ছে, বিস্ফোরণের ধোঁয়া উঠছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দোনেৎস্ক ছেড়ে ‘পালাচ্ছে’ ইউক্রেনের সেনারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT