চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জয়পুরহাটে শেখ হাসিনাসহ ২১৭ জনের নামে হত্যা মামলা

শফিউল বারী রাসেল by শফিউল বারী রাসেল
8:18 অপরাহ্ন 20, আগস্ট 2024
in - সেমি লিড, জনপদ, জয়পুরহাট
A A
শেখ হাসিনা একান্তে বসে ভাবছেন, গম্ভীর মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটে অটোরিকশাচালক মো. মেহেদী (২৫) নামে এক যুবক নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, জাতীয় সংসদের সাবেক হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও সাবেক এমপি শামসুল আলম দুদুসহ ২১৭ জনের নামে আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার ২০ আগস্ট নিহতের স্ত্রী জেসমিন আক্তার সৃষ্টি বাদী হয়ে সদর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতিকুর রহমান মামলাটি এজাহার হিসেবে নথিভুক্ত করতে জয়পুরহাট সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী আব্দুল মোমেন ফকির।

গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচির দিন রাত ৮টার দিকে জয়পুরহাট থানার সামনের পাকা সড়কে গুলিবিদ্ধ হয়ে মো. মেহেদী গুরুতর জখম হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে জয়পুরহাটের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনার ১৪ দিন পর মঙ্গলবার নিহত মো. মেহেদীর স্ত্রী জেসমিন আকতার সৃষ্টি বাদী হয়ে আদালতে এ হত্যা মামলা দায়ের করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে গুলিতে নিহত মো. মেহেদী জয়পুরহাট সদর উপজেলার নতুনহাট শেখপাড়া মহল্লার আলতাফ শেখের ছেলে।

এর আগে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে জেলার পাঁচবিবির কলেজ ছাত্র নজিবুল সরকার বিশাল গুলিতে নিহত হন। ওই ঘটনায় গত ১৮ আগস্ট নিহতের বাবা বাদী হয়ে জয়পুরহাটের একই আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

Tags: জয়পুরহাটমামলাশেখ হাসিনা
Previous Post

টি-টুয়েন্টি বিশ্বকাপ: পিচ রেটিংয়ে ‘অসন্তোষজনক’ নিউইয়র্ক-ত্রিনিদাদ

Next Post

নদীভাঙন রোধে স্বল্প ব্যয়ের প্রকল্প বাস্তবায়ন করতে হবে: পানিসম্পদ উপদেষ্টা

Next Post
পানিসম্পদ উপদেষ্টা নদীভাঙন রোধে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীভাঙন রোধে স্বল্প ব্যয়ের প্রকল্প বাস্তবায়ন করতে হবে: পানিসম্পদ উপদেষ্টা

দিনাজপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের তোপের মুখে অধ্যক্ষের পদত্যাগ. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীদের তোপের মুখে দিনাজপুর সরকারি মহিলা কলেজ অধ্যক্ষের পদত্যাগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT