চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারায়ণগঞ্জে আইভী-শামীম ওসমানসহ ৪৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:09 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, অপরাধ
A A
নারায়ণগঞ্জে আইভী ও শামীম ওসমানসহ ৪৩০ জনের বিরুদ্ধে হত্যা মামলা. Channel i News - চ্যানেল আই নিউজ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মিনারুল ইসলাম নিহতের ঘটনায় সাবেক সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীসহ ৪৩০ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় আইভী ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগ নেতা শামীম ওসমানসহ ১৩০ জনকে এবং অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে নিহতের ভাই নাজমুল হক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন- নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসানাত, আজমেরী ওসমান, অয়ন ওসমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, কাউন্সিলর মতি, নূর উদ্দিন মিয়া, শাহজালাল বাদল, শাহ নিজাম, আইভীর ভাই শহর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জল, সাংবাদিক রাজু আহাম্মদ, আইনজীবী সুইটি ইয়াসমিন, কাউন্সিলর এনায়েত হোসেন, আতাউর রহমান মুকুল।

মামলার বাদী এজাহারে উল্লেখ করেছেন, ওবায়দুল কাদেরের নির্দেশে আওয়ামী লীগ-যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মী ও সন্ত্রাসীরা ছাত্র-আন্দোলনকে প্রতিহত করতে আদমজী রোডে আল আমিন নগর পাওয়ার হাউজের সামনে ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এসময় শটগান, পিস্তল, তলোয়ার, রামদা, চাপাতিসহ দেশি ও বিদেশি অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে চারিদিকে গুলি ছুড়তে থাকে। তখন তার ভাই মিনারুল মুজিব ফ্যাশনের সামনে এলে শামীম ওসমান তার হাতে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে তার ভাইকে লক্ষ্য করে গুলি ছোড়েন। সঙ্গে সঙ্গে তার ভাই মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে সাইদুল, কাওসার ও ডালিম অটোতে করে খানপুর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিনারুলকে মৃত ঘোষণা করেন।

Tags: নারায়ণগঞ্জসেলিনা হায়াৎ আইভী
Previous Post

ভারত সিরিজের প্রস্তুতি শুরু

Next Post

এবার ভেঙে দেওয়া হলো আইএফআইসি ব্যাংকের পর্ষদ

Next Post
আইএফআইসি ব্যাংকের লোগো, ব্যাংকিং ও অর্থনৈতিক সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার ভেঙে দেওয়া হলো আইএফআইসি ব্যাংকের পর্ষদ

শ্রমিক অসন্তোষে সতর্ক করে উপদেষ্টা হাসান আরিফের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রমিক অসন্তোষে ‘বহিরাগতদের’ সতর্ক করলেন উপদেষ্টা হাসান আরিফ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT