চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে সাবেক হুইপসহ ২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
8:09 অপরাহ্ন 19, আগস্ট 2024
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A
প্রধান অতিথি হাসিমুখে পরিধান করেছেন হলুদ পোশাক. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় সংসদের সাবেক হুইপ ও দিনাজপুর-৩ ( সদর) আসনের সাবেক সংসদ সদস্য  ২০ জন আওয়ামী লীগ এবং যুবলীগ নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামী রয়েছেন।

আজ সোমবার ১৯ আগস্ট দুপুরে দিনাজপুর কোতয়ালী থানায় এই মামলা দায়ের করেছেন দিনাজপুর জেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক রোহান।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ৪ আগস্ট গুলিবিদ্ধ হয় রাহুল ইসলাম। পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট সন্ধ্যায় মারা যায় রাহুল। এছাড়াও আরও অনেকে আহত হয়।
আন্দোলনে হামলা, গুলি করে হত্যা ও ভাংচুরের ঘটনার জড়িত থাকার অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে।

মামলায় জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিম ছাড়াও কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান এমদাদ সরকার, কোতয়ালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোমিমুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ আওয়ামী লীগ এবং যুবলীগের ২০ জন নেতা-কর্মীর নাম উল্লেখ রয়েছে।

গুলিতে নিহত রাহুল ইসলাম দিনাজপুর সদর উপজেলার ৩ নম্বর ফাজিলপুর ইউনিয়নের রানীগঞ্জ বাজার মহারাজপুর বিজুলশাহী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। সে এবার রানীগঞ্জ এহিয়া হোসেন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।

Tags: হত্যা মামলাহুইপ
Previous Post

কক্সবাজারে ভারী বর্ষণে আবারও পাহাড় ধস, ১ জনের মৃত্যু

Next Post

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ উপ-কমিটি গঠন

Next Post
বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রতিবাদে বিশাল জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ উপ-কমিটি গঠন

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্বরণে কিশোরগঞ্জে বৃক্ষ রোপণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT