চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিএনএ টেস্টের নমুনা দিতে শিগগির কলকাতা যাবো: ডরিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:32 অপরাহ্ন 06, জুলাই 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের রাজনৈতিক নেতা ও কর্মীদের সমাবেশে বক্তা ও সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে চিঠি পাঠিয়েছে কলকাতার সিআইডি।মরদেহের খণ্ডাংশ উদ্ধারের ঘটনায় ডিএনএ (ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড) টেস্টের নমুনা দিতে কলকাতার সিআইডি চিঠি পাঠিয়েছে ডরিনকে। শিগগির কলকাতায় যাবেন তিনি।

শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক মানববন্ধনে প্রশ্নের উত্তরে এ তথ্য জানান এমপি কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন।

তিনি বলেন, যাদের ডিএনএ টেস্টের নমুনা দিতে যাবো তাদেরকে চিঠি পাঠিয়েছে কলকাতার সিআইডি। চিঠিটি বাংলাদেশে  এসেছে। আমি আর আমার চাচা খুব শিগগিরই কলকাতায় যাবো।

অভ্যন্তরীণ রাজনৈতিক কোনো দ্বন্দ্বের কারণে না অন্য কোনো ইস্যুতে এমন হত্যাকাণ্ড এমন প্রশ্নের জবাবে ডরিন বলেন, অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দল তো অবশ্যই আছে। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার হয়েছেন। তারা কেন গ্রেপ্তার হলো?

এর আগে জাতীয় প্রেস ক্লাবে ‘সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার অপহরণ ও হত্যার পরিকল্পনাকারী অর্থ যোগানদাতা ও হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন’ করেন কালীগঞ্জ উপজেলার জনপ্রতিনিধিরা।

মানববন্ধনে ডরিন বলেন, আমার বাবার হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেকের ফাঁসি চাই। আমার বাবাকে যেভাবে হত্যা করা হয়েছে সেটি পৃথিবীর ইতিহাসে নৃশংসতম হত্যাকাণ্ড। আমার বয়স পর্যন্ত এমন নৃশংসভাবে হত্যাকাণ্ড দেখিনি। হত্যার মূল পরিকল্পনারী, অর্থের যোগদাতা ও তথ্য গোপনকারীসহ বাবার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি চাই।

এমপি কন্যা বলেন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম। প্রধানমন্ত্রী আমার সঙ্গে আছেন। তিনি আমার একমাত্র অভিভাবক। তিনি আমাকে বলেছেন, ‘তদন্ত তদন্তের মতো হবে। সকলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।’

প্রধানমন্ত্রীর উপর আস্থা রাখি, আমার একমাত্র অভিভাবক, মমতাময়ী মা, প্রধানমন্ত্রী এই হত্যার বিচার করবেন। কারণ বাবা হারানোর কষ্ট তিনি আমার চাইতে ভালো জানেন।

তিনি বলেন, কিলিং মিশনে থাকা সাতজন গ্রেপ্তার হয়েছেন। এখন পর্যন্ত আক্তারুজ্জামান শাহীন পলাতক রয়েছেন। তাকে ফেরাতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হয়েছে। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দুজন নেতার কথা শুনেছি তারা গ্রেপ্তার হয়েছেন। ইতোমধ্যে যারা গ্রেপ্তার হয়েছেন যথেষ্ট তদন্ত সাপেক্ষে  তাদের গ্রেপ্তার করা হয়েছে।

মানববন্ধনে ডরিন আরও বলেন, মূল কিলার শিমুল ভূঁইয়া ১৬৪ ধারায় জবানবন্দিতে আদালতকে সাইদুল করিম মিন্টু ও গ্যাস বাবুর কথা বলেছেন। এই গ্যাস বাবুও আদালতে গিয়ে মিন্টুর কথা বলেছেন। তাদের সংশ্লিষ্টতা রয়েছে বলেই গ্রেপ্তার হয়েছেন। সাইদুল করিম মিন্টু ও গ্যাস বাবু আমাকে সান্ত্বনা দিতে এসেছিলেন। কিন্তু তারা আমার বাবার হত্যার তথ্য গোপন করেছিলেন। তথ্য গোপন করাও এক ধরনের অপরাধ। আলামত নষ্ট করা হয়েছে। এটিও অপরাধ।

Previous Post

ব্যাংকক নেয়া হচ্ছে নাফীস ইকবালকে

Next Post

পবিত্র আশুরা ১৭ জুলাই

Next Post
পবিত্র আশুরার সূর্যাস্তের সুন্দর দৃশ্য, চাঁদ ও মসজিদের মিনার. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র আশুরা ১৭ জুলাই

শ্রীকৃষ্ণের রথযাত্রা উৎসবের মূর্তি ও রথের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রথযাত্রা উপলক্ষে যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT