চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোনো অজুহাত নেই মুমিনুলের কাছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:25 অপরাহ্ন 02, এপ্রিল 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার মুমিনুল ব্যাটিং করছেন, অন্য খেলোয়াড়রা মাঠে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ। সফরকারীদের অপেক্ষা চট্টগ্রাম টেস্টের লড়াই গড়িয়েছে পঞ্চম দিনে। প্রথম টেস্টের মত দ্বিতীয়টিতেও বাজে ব্যাটিং করেছি টিম টাইগার্স। বলার মত কেবল প্রথম টেস্টে অপরাজিত ৮৭ রান করেছিলেন মুমিনুল হক। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসেও ৫০ রান করে ফিরেছেন। ব্যাটারদের এমন বাজে পারফর্ম করার পেছনে কোনো অজুহাত দেখছেন না এই ব্যাটার।

শ্রীলঙ্কার দেয়া ৫১১ রানের লক্ষ্যে ব্যাটে নেমে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন শেষে এখনও ২৪৩ রানের অপেক্ষায় বাংলাদেশ, হাতে কেবল ৩ উইকেট। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে বাজে ব্যাটিংয়ের কথা শিকার করেছেন মুমিনুল। বলেছেন, ‘এই সিরিজে আমরা ব্যাটিংয়ে পুরো কলাপ্স করছি। এটার কোনো অজুহাত নেই যে আমরা কোনো যুক্তি দিতে পারব।’

‘আসলে আমরা খুব বাজে ব্যাটিং করছি দল হিসেবে। আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু করা দরকার সেটা করতে পারিনি। এর আগে নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট আমরা অন্তত কিছু করতে পেরেছি বা করে দেখিয়েছি। ওই হিসেবে চিন্তা করলে এবার পুরো সিরিজ আমরা কোনো সময়ই যেখানে ক্লিক করা দরকার, যেখানে যা করা দরকার কোনভাবে আমরা ওইভাবে পারিনি।’

দ্বিতীয় ইনিংসে ৫৬ বলে ৫০ রান করেছেন মুমিনুল। একটু আক্রমণাত্মক খেলেছেন কি না এমন প্রশ্নে বলেন, ‘আমার কাছে মনে হয় না যে আক্রমণাত্মক, কেননা সেকেন্ড ইনিংসে উইকেটটা ভালো ছিল। আমি চেয়েছিলাম শুধু আক্রমণাত্মক না, স্বাভাবিক ক্রিকেটটা খেলার। যদি শুধু ব্লক খেলি তাহলে বোলারদের একটা স্পেস তৈরি হয়ে যায়।’

‘আপনি যদি দেখেন পেস বলে আমি রাশ (বাজে) শট একটাও খেলিনি। স্পিনে যেসব জায়গায় আমার জোন সেসব জায়গায় ক্যালকুলেটিভ রিস্ক নিয়েছি। তবে ফার্স্ট ইনিংসে অনেক সময় নিয়ে খেলেছি হয়তো। আমি যদি ডানহাতি স্পিনারকে এগিয়ে মারতাম তাহলে মনে হতো আক্রমণাত্মক। আমি যেটা নিয়েছি, ক্যালকুলেটিভ রিস্ক।’

বিপিএল শেষ করে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি ও ওয়ানডে সিরিজ শেষে টেস্ট খেলছে বাংলাদেশ। ব্যস্ত সূচি থাকায় লাল বলের প্রস্তুতিতে কোনো প্রকার ঘাটতি ছিল কিনা এমন প্রশ্নে মুমিনুলের উত্তর এসেছিল ‘না’। বলেছেন, ‘আমার মনে হয় না প্রস্তুতি কোনোভাবেই কম ছিল। সাদা বলে সবাই খেলছে। চার দিনের ম্যাচ খেললেও যে প্রস্তুতি হয়ে যেত এক দিনে তাও না। ফলাফল না হলে আসলে অনেক কিছুই মনে হয়।’

যদিও পরে অনেকদিন পর টেস্ট খেলাকে কারণ হিসেবে তুলে এনেছেন সাবেক অধিনায়ক। তিনি বলেন, ‘হতে পারে অনেক দিন পরে টেস্ট খেলছি। আপনার কাছে এটা একটা অজুহাত হতে পারে। আপনি প্রশ্ন করতে পারেন, আপনার তো সমস্যা হয়নি? আমার সমস্যা হয়নি। কিন্তু যারা খেলছে, তারা বেশির ভাগ সাদা বলে খেলে আসছে। এটাই বাস্তব। জিনিসটা নেতিবাচক হতে পারে। কিন্তু নেতিবাচক হলেও কিন্তু অনেক সময় সত্য হয়।’

Tags: টেস্টবাংলাদেশ-শ্রীলঙ্কামুমিনুললিড স্পোর্টস
Previous Post

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির ৫৬ বছর পূর্তি ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Next Post

মেগা প্রকল্পগুলো কি মেগা দুর্নীতির আখড়া?

Next Post
চ্যানেল আই অনলাইন এর ছবি যেখানে নির্মাণ কাজ ও দুর্নীতির অভিযোগের ছবি দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেগা প্রকল্পগুলো কি মেগা দুর্নীতির আখড়া?

ডেমরার ডিপোতে আগুনে পুড়ে যাওয়া বাসের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেমরার ডিপোতে আগুন লেগে ১৪টি বাস পুড়ে গেছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT