চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্রিকেটার হয়েই ফিরলেন ঘরছাড়া সেই কার্তিকেয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:07 অপরাহ্ন 04, আগস্ট 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার হিসেবে ফিরেছেন কার্তিকেয়া, তার সঙ্গে একজন নারী।. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষবার বাড়ি ছাড়ার সময় বাবা বলেছিলেন ‘কিছু অর্জন করতে পারলেই কেবল ঘরে ফিরবে’। এরপর কেটে গেছে ৯ বছর ৩ মাস। মমতাময়ী মায়ের মুখ দেখা হয়ে ওঠেনি বাবার কঠিন শর্ত রাখতে যেতে। তাতে মনের মধ্যে কেবল অভিমানের মেঘই পুষে রাখেননি, তা অগ্নিশিখায় পরিণত করে নিজেকে ভেঙে চুড়ে গড়েছেন নতুন করে। পথে রঞ্জি ট্রফি মাতিয়ে আইপিএলের অন্যতম দল মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে জড়িয়েছেন। সেই অর্জনের ডালা সঙ্গী করে অবশেষে ঘরে ফিরেছেন কুমার কার্তিকেয়া সিং। দাঁড়িয়েছেন মায়ের সামনে। এভাবেই বাবাকে দেয়া কথা রেখেছেন ভারতের ২৪ বর্ষী ক্রিকেটার।

অভিমান ভুলে বুধবার মায়ের সাথে দেখা করেছেন কার্তিকেয়া, দীর্ঘ ৯ বছর ৩ মাস পর। টুইটারে মায়ের সাথে তোলা একটি ছবি পোস্ট করে সবাইকে জানিয়েছেন সেকথা। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা নজর কেড়ে চলেছে।

‘৯ বছর ৩ মাস পর পরিবার ও মায়ের সাথে দেখা। এ অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না।’

ব্যস্ত ক্রিকেট সূচিতে এমনিতেই খুব একটা পরিবারের সাথে সময় কাটাতে পারেন না ক্রিকেটাররা। সময় পেলেই তাই ছুটে যান পরিবারের কাছে। সেখানে কার্তিকেয়া এই ফেরা যেন রূপকথার গল্প, ভীষণরকম ব্যতিক্রম। ক্রিকেটীয় ব্যস্ততা নয়, বাড়ি যানটি অভিমানে। আইপিএল চলাকালীনই অবশ্য সেকথা সামনে এনেছিলেন।

‘‘আমার বাড়ি যাওয়ার সময় ছিল। কিন্তু যখন শেষবার বাবার সাথে কথা হয়, তখন তিনি বলেছিলেন ‘যেহেতু বাড়ি ছাড়ছ, কিছু অর্জন করেই ঘরে ফিরো।’ জবাবে শুধু ‘হ্যাঁ’ সূচক মাথা নেড়েছিলাম। প্রতিজ্ঞা করেছিলাম কিছু অর্জন করার পরেই বাড়ি ফিরব।’’

‘ভিডিও কল দেয়া বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমার মা কাঁদতেন! তাই কেবল ভয়েস ফোন করেছি। ফোন করলেই তিনি আবেগপ্রবণ হয়ে পড়তেন। রঞ্জি ট্রফি জেতার পর একবার ভিডিও কল করেছিলাম, এরপর আইপিএলে ডাক পাওয়ার পর।’

২০২১-২২ রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের হয়ে আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন কার্তিকেয়া। মৌসুমে তিন বার পাঁচ উইকেটের দেখা পেয়েছেন। সবমিলিয়ে ১১ ইনিংসে ৩২ উইকেট শিকার করেছেন লেগ-ব্রেক বোলিংয়ে।

সবশেষ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে জড়ান কার্তিকেয়া। মুম্বাই বোলার আরশাদ খান চোটে পড়ায় সুযোগ পান। অভিষেক ম্যাচেই শিকার করেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সাঞ্জু স্যামসনের উইকেট। চার ম্যাচে সুযোগ পেয়ে নিয়েছেন ৫ উইকেট। তার এই ঘুরে দাঁড়ানোর গল্পের পেছনের মূল কারিগর ছিলেন সঞ্জয় ভরদ্বাজ। সব কৃতিত্ব তাকেই দিয়েছেন কার্তিকেয়া।

‘প্রথম যেদিন তার সাথে দেখা করি, তিনি আমার সকল খরচ, জুতা, জামাকাপড়, ক্রিকেটের জন্য যা যা প্রয়োজন সব দিতে চাইলেন। কাঁদতে লাগলাম এই ভেবে যে দিল্লিতে কে এমন করে? তিনি তাকে আমার বাবা ভাবতে বললেন। শুনে খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। দিল্লিতে সবাই আমার কাছ থেকে নিতে চেয়েছিল। ‘‘আমাকে এটা দাও, তোমার জন্য ওটা করব।’’ কিন্তু তিনি কেবল আমাকে দিতে চেয়েছেন। আমার দুর্দিনে পাশে দাঁড়িয়েছেন, অন্যকেউ তা করেনি। তিনি আমার কাছে সবকিছু।’

Tags: আইপিএলভারতমুম্বাই ইন্ডিয়ান্সরঞ্জি ট্রফিলিড স্পোর্টস
Previous Post

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কাজে ফিরেছে ইন্টার্ন চিকিৎসকরা

Next Post

শুক্রবার থেকে ঢাকায় ‘বুলেট ট্রেন’!

Next Post
বুলেট ট্রেন সিনেমার মূল চরিত্রদের ছবি, অ্যাকশন দৃশ্যের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার থেকে ঢাকায় ‘বুলেট ট্রেন’!

প্রবাসীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময় সভা, সৌদির তাবুক শহর. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদির তাবুক শহরে বসবাসরত প্রবাসীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT