চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অর্থ প্রতারণায় নাম জড়াল সুনীল কন্যার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:37 অপরাহ্ন 05, জানুয়ারি 2026
in বিনোদন
A A

কোটি টাকার প্রতারণায় নাম জড়িয়ে বিপাকে বলিউড তারকা সুনীল শেঠি কন্যা অভিনেত্রী আথিয়া শেঠির। এ ঘটনায় ইতিমধ্যেই তিন জনকে গ্রেপ্তার করেছে আম্বোলি পুলিশ। কিন্তু আসল ঘটনা কী?

জানা গেছে, এই ঘটনায় এক সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তা ঋষভ সুরেকা, কর্ণধার যশ নাগরকোটি ও অশায় শাস্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঋষভ সুরেকার বিরুদ্ধে আথিয়ার সই নকল করার অভিযোগ উঠেছে। এমনকি, তিনি নাকি অভিনেতা আরশাদ ওয়ারসীর নামে ভুয়ো মেইল আইডি পর্যন্ত তৈরি করেছিলেন।

অভিযুক্ত সংস্থাটি বিজ্ঞাপনের কাজ করে। তাদের মূল অফিস হরিয়ানায়। অপর একটি শাখা রয়েছে আন্ধেরিতে, ঠিক যশরাজ ফিল্মস-এর অফিসের বিপরীতে।

২০২৪ সালের জানুয়ারি মাসে আথিয়ার সহকারী টিমের সঙ্গে যোগাযোগ করেন ঋষভ সুরেকা। একটি সোনার বিপণী থেকে বিজ্ঞাপনের জন্য ৪০ লক্ষ টাকার চুক্তি নিয়ে আলোচনা হয়। কিন্তু, সেই আলোচনা বেশি দূর এগোয়নি। অথচ সোনার বিপণীকে ঋষভ প্রতিশ্রুতি দেন, তাদের বিজ্ঞাপনে মুখ হিসাবে দেখা যাবে আথিয়াকে।

এরপরে আথিয়ার সই নকল করে সোনার বিপণীর সঙ্গে চুক্তিবদ্ধ হন নিজেই। এমনকি আথিয়া ও তার স্বামী তথা ভারতীয় ক্রিকেটার কে এল রাহুলের নাম ব্যবহার করে খাওয়া দাওয়ার বিলও তৈরি করেছিলেন মূল অভিযুক্ত। আথিয়ার নাম ব্যবহার করে এমন আরও বেশ কিছু জায়গা থেকে টাকা তুলেছিলেন বলেও অভিযোগ। বিষয়টি প্রকাশ্যে আসতেই ঋষভ-সহ সংস্থার আরও দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২০২৩ সালে এই সংস্থায় যোগ দেন অভিযুক্ত ঋষভ সুরেকা। যোগ দেওয়ার পরেই মায়ের চিকিৎসার কথা বলে ১৫ লক্ষ টাকা লোন নিয়েছিলেন তিনি। অভিযোগ তারপর থেকে একাধিক বার টাকা নয়ছয় করতে গিয়ে ধরা পড়েছেন তিনি সংস্থার মধ্যেই।

২০২৪ সালে তিনি নাকি দাবি করেছিলেন একটি বিজ্ঞাপনের জন্য অভিনেত্রী দিয়া মির্জাকে নিয়ে আসবেন, যার জন্য ৬২ লক্ষ টাকার প্রয়োজন। গোটা ঘটনার তদন্ত চলছে।- ফ্রি প্রেস জার্নাল

Tags: অভিনেত্রীআথিয়া শেঠিকন্যাসুনীল শেঠি
Previous Post

দেশ গঠনে খালেদা জিয়ার অবদান জাতি যুগ যুগ স্মরণ রাখবে: খন্দকার মোশাররফ

Next Post

মনোনয়ন ফিরে পেতে ইসিতে তাসনিম জারার আপিল

Next Post
ছবি: সংগৃহীত

মনোনয়ন ফিরে পেতে ইসিতে তাসনিম জারার আপিল

ফিতা কেটে বেঁচে থাকতে চাই না: রিয়েলি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT