চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল প্রতারণায় সাব্বির আহমেদের বিরুদ্ধে একাধিক মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:29 অপরাহ্ন 24, জুলাই 2026
in অন্যান্য
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

বাংলাদেশে প্রতারণা যেন এক নিত্যদিনের ডাল-ভাতের মতো ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে প্রতিনিয়ত নতুন নতুন ডিজিটাল মোড়কে যে প্রতারণার বিশাল জাল বোনা হচ্ছে, তাতে কোনো প্রভাবশালী বা ‘রাঘব বোয়াল’ নয়—প্রতিদিনই ধরা পড়ছে ও সর্বশান্ত হচ্ছে এ দেশের মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত তরুণ ও সর্বহারা সাধারণ মানুষ। আর এই নিরীহ মানুষদের পথে বসিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে দুবাইয়ে বিলাসী জীবনযাপন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে প্রবাসি সাব্বির আহমেদের বিরুদ্ধে।

স্থানীয় সূত্র ও প্রাপ্ত নথিপত্র সূত্রে জানা যায়, মৌলভীবাজারের খলিলপুরের জাবাল মিয়ার বাড়ির (বাসুদেবশ্রী) বাসিন্দা সাব্বির আহমেদ (৩০) দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় প্রতারণার নেটওয়ার্ক গড়ে তোলেন। তিনি বিভিন্ন ব্যক্তি ও স্বনামধন্য প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে বিপুল আর্থিক সুযোগ-সুবিধা বাগিয়ে নেন। মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা সংগ্রহ করলেও তা নির্ধারিত কোনো প্রতিষ্ঠানে জমা না দিয়ে পুরোটাই আত্মসাৎ করেন।

সাব্বির আহমেদের জাল কেবল নিজ জেলা মৌলভীবাজারে সীমাবদ্ধ ছিল না; রাজশাহী, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট এবং খাগড়াছড়ি জেলাজুড়ে তিনি প্রতারণার বিস্তার ঘটান। ভুক্তভোগীদের কাছ থেকে বিভিন্ন সময়ে ১১ লাখ, ৭ লাখ এবং ৬ লাখ টাকা করে কিস্তিতে এবং চুক্তিপত্রের মাধ্যমে সর্বমোট আনুমানিক দুই কোটি টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে পাওনাদারদের চাপ বাড়লে ও পরিস্থিতি প্রতিকূল দেখলে হাতিয়ে নেওয়া অর্থ নিয়ে তিনি দুবাইয়ে পালিয়ে যান।

সম্প্রতি রাজশাহীর ভুক্তভোগী চুন্নু জানায়, ডিজিটাল প্রতারক সাব্বির আহমেদ ‘বিলিয়ন মার্কেটস’ (Billion Markets)-এর নাম ব্যবহার করে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। এর মধ্যে কেবল চুন্নুর কাছ থেকেই ৩৯,০০০ মার্কিন ডলার এবং নাম প্রকাশে অনিচ্ছুক অপর এক ভুক্তভোগীর কাছ থেকে ৩০,০০০ মার্কিন ডলার বাগিয়ে নেন তিনি। অর্থ হাতিয়ে নেওয়ার পর থেকে ভুক্তভোগীরা হোয়াটসঅ্যাপ ও ইমোতে বারবার যোগাযোগের চেষ্টা করলেও সাব্বিরের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। যোগাযোগে ব্যর্থ হয়ে ভুক্তভোগীরা শেষপর্যন্ত আইন ও মিডিয়ার দ্বারস্থ হয়েছেন। প্রতারক সাব্বির পাওনা পরিশোধের নামে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের (বিজয় নগর শাখা ও বোয়ালিয়া শাখা) একাধিক ভুয়া বা পর্যাপ্ত ফান্ডহীন চেক প্রদান করেছিলেন, যা পরবর্তীতে ব্যাংকে জমা দিলে ‘Insufficient Fund’ বা অপর্যাপ্ত তহবিলের কারণে ডিজঅনার বা বাউন্স হয়।

এই ঘটনায় রাজশাহী বোয়ালিয়া থানায় নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের ১৩৮ ধারায় মামলা (মামলা নং সি/২০২৪) দায়ের করা হয়েছে। এছাড়া ঢাকায় রাতুল নামের এক ভুক্তভোগীসহ সিলেট ও দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে কয়েকটি মামলায় বিজ্ঞ আদালত সাব্বির আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (Warrant of Arrest) জারি করেছেন।

Previous Post

আনুষ্ঠানিকভাবে জার্মানির কোচের দায়িত্ব নিলেন ক্লপ

Next Post

জনগণ ও দেশের উন্নয়নে সামাজিক কাজ জোরদার করতে চীনের নতুন নির্দেশিকা

Next Post
চীনের নতুন নির্দেশিকা অনুযায়ী সামাজিক কাজে জোরদার উদ্যোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

জনগণ ও দেশের উন্নয়নে সামাজিক কাজ জোরদার করতে চীনের নতুন নির্দেশিকা

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ছবি, বাংলার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি গণঅধিকার পরিষদ নেতার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT