চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাত্রী সঙ্কটে ঢাকা-চট্টগ্রাম থেকে কলকাতার একাধিক ফ্লাইট বাতিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:24 অপরাহ্ন 01, ডিসেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
উড়ন্ত বিমানটি রানওয়ে থেকে উঠছে, পাহাড়ের পেছনে আকাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতা ও ঢাকা রুটে প্রতিদিনের অন্তত দুটি ফ্লাইট এবং কলকাতা ও চট্টগ্রামের মধ্যে একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী যাত্রী সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার কারণে এয়ারলাইনসগুলো এ সিদ্ধান্ত নিয়েছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বিমান বাংলাদেশ কলকাতা-ঢাকা রুটে দৈনিক দুই ফ্লাইট থেকে কমিয়ে এক ফ্লাইট চালাচ্ছে। একইভাবে, বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা দৈনিক দুটি ফ্লাইট থেকে একটি ফ্লাইট পরিচালনা করছে এবং চট্টগ্রাম রুটের ফ্লাইট সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। ভারতীয় এয়ারলাইন্স ইন্ডিগো এখনো কলকাতা-ঢাকা রুটে তাদের দৈনিক দুটি ফ্লাইট চালু রেখেছে, তবে সংস্থাটি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

সেপ্টেম্বর মাসে কলকাতা থেকে ঢাকা ও চট্টগ্রামে ১২৫টি ফ্লাইট পরিচালিত হলেও নভেম্বর মাসে তা নেমে এসেছে ৯৭-এ। একইসঙ্গে যাত্রী সংখ্যা ১৫,৪৭৯ থেকে কমে হয়েছে ১২,৭৪৭। কলকাতায় বাংলাদেশ থেকে আগত ফ্লাইট সংখ্যা ১১৪ থেকে কমে ৯৬-এ নেমেছে, আর যাত্রী সংখ্যা ১২,৫৪০ থেকে কমে দাঁড়িয়েছে ১০,১২১-এ।

এদিকে যাত্রী কমে যাওয়ায় বাংলাদেশি এয়ারলাইন্সগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিমান বাংলাদেশের ফ্লাইট সংখ্যা জুলাইয়ের ৫৯ থেকে নভেম্বরের ২৮-এ নেমে এসেছে। ইউএস-বাংলার অবস্থা আরও খারাপ। তাদের ফ্লাইট সংখ্যা ৮৪ থেকে ২৪-এ নেমেছে।

চলমান পরিস্থিতিতে কলকাতার অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়েছে। কলকাতার মার্কুইস স্ট্রিট ও সুদার স্ট্রিট এলাকার হোটেলগুলোতে পর্যটকের হার ২০ শতাংশে নেমে এসেছে। নিউমার্কেট এলাকার দোকান ও রেস্তোরাঁগুলোর বিক্রি ৬৫ থেকে ৭০ শতাংশ কমে গেছে।

ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার (পূর্ব) চেয়ারম্যান অঞ্জনী ধানুকা বলেছেন, পরিস্থিতি যদি দ্রুত সমাধান না হয়, তাহলে দুই দেশের ব্যবসা-বাণিজ্য এবং পর্যটন খাতে দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে।

Tags: কলকাতাফ্লাইটবাংলাদেশভারত
Previous Post

নভেম্বরে রেমিট্যান্স এসেছে প্রায় ২২০ কোটি ডলার

Next Post

‘ব্যাংকিং সেক্টরের প্রতি মানুষের আস্থা বাড়তে শুরু করেছে’

Next Post
ব্যাংক ভবনের সামনে মানুষজন ও ব্যাংক সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

'ব্যাংকিং সেক্টরের প্রতি মানুষের আস্থা বাড়তে শুরু করেছে'

বাংলাদেশ ও মেক্সিকোর পতাকা একসাথে দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন সুবিধা বাড়ালো মেক্সিকো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT