চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার থেকে নিউ ইয়র্কে বাংলা বইমেলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:11 পূর্বাহ্ন 13, জুলাই 2023
in শিল্প সাহিত্য
A A
চ্যানেল আই অনলাইন সাংবাদিকদের সাথে বৈঠক ও আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউ ইয়র্ক বাংলা বইমেলার ৩২তম আসর জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে শুরু হবে শুক্রবার (১৪ জুলাই), চলবে ১৭ জুলাই পর্যন্ত।উদ্বোধন করবেন কথাসাহিত্যিক শাহাদুজ্জামান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর প্রতীক ক্যাপ্টেন ডা. সিতারা বেগম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানান, অধিকাংশ আমন্ত্রিত অতিথি এবং বাংলাদেশের ২৫টি প্রকাশনা সংস্থার স্বত্বাধিকারী ও কর্মকর্তা নিউ ইয়র্ক পৌঁছেছেন। শহরের বাঙালি অধ্যুষিত এলাকায় চলছে পোস্টারিং; বসেছে কবি-সাহিত্যিক-সংস্কৃতিকর্মীদের আড্ডা। পুরো শহরে বইমেলার আমেজ।

বইয়ের মাধ্যমে বাংলা ভাষা, সাহিত্য ও কৃষ্টিকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে এ আয়োজন করে আসছে মুক্তধারা ফাউন্ডেশন।

বইমেলা বিষয়ে আহ্বায়ক সাবেক বিশ্বব্যাংক কর্মকর্তা ও লেখক ড. আবদূন নূর বলেন, সহস্রাধিক নতুন বই এসেছে, অনেক বই প্রকাশিত হয়েছে নিউ ইয়র্ক বাংলা বইমেলাকে সামনে রেখে। এবারের বইমেলায় স্টলের সংখ্যা বাড়ছে, নতুন করে যুক্ত হচ্ছে শিশু চত্বর। থাকবে চলচ্চিত্র প্রদর্শনী, প্রাসঙ্গিক বিষয়ে সেমিনার, গান ও কবিতা পাঠ। মেলায় নতুন বইয়ের মোড়ক উন্মোচনের ব্যবস্থা থাকছে, মেলা উপলক্ষে প্রকাশিত হচ্ছে বিশেষ সংকলন।

মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন একুশে পদকপ্রাপ্ত লেখক নূরুন নবী বলেন, এবার বইমেলায় অনেক নতুন বিষয় যোগ করা হবে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য এবং কানাডা, মেক্সিকো, ইউরোপ ও অস্ট্রেলিয়া থেকে অনেক লেখক নিউ ইয়র্ক এসেছেন। কলকাতার কবি সুবোধ সরকার, লেখক ও কলকাতা বইমেলার সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায়, নারীবাদী লেখক কনা বসু মিশ্রসহ অনেক গুণী সাহিত্যিকের মূল্যবান কথায় সমৃদ্ধ হবে নিউ ইয়র্কের পাঠকরা।

শুক্রবার বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে বিশ্বখ্যাত বাউল পবন দাসের পরিবেশনা। বাংলাদেশ থেকে এসেছেন কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী, অনিমা রায়, তানভীর আলম সজীব। অংশগ্রহণ করবেন নিউ ইয়র্কের বাঙালি শিল্পীরাও।

মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক বিশ্বজিত সাহা বলেন, এবারও বইমেলায় মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার দেওয়া হবে। পুরস্কারের অর্থমূল্য তিন হাজার মার্কিন ডলার। গত বছর এই পুরস্কার পেয়েছেন অধ্যাপক গোলাম মুরশিদ। এ ছাড়া মেলায় অংশ নেওয়া একটি প্রকাশনা সংস্থাকে চিত্তরঞ্জন সাহা সেরা প্রকাশনা সংস্থা পুরস্কার দেওয়া হবে। এর মূল্যমান ১০০০ ইউএস ডলার।

Tags: গাননিউ ইয়র্কবইবইমেলামুক্তধারাসিনেমা
Previous Post

৪০ মিলিয়নে ১৮ বর্ষী ব্রাজিলিয়ান ভিতর রোকে এখন বার্সার

Next Post

যুদ্ধে জড়িত থাকায় ইউক্রেনকে সদস্যভুক্ত করা যাচ্ছে না: ন্যাটো প্রধান

Next Post
নাটো প্রধানের বক্তৃতা, নাটো লোগো ব্যাকড্রপের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুদ্ধে জড়িত থাকায় ইউক্রেনকে সদস্যভুক্ত করা যাচ্ছে না: ন্যাটো প্রধান

আইএমএফের বিশ্ব মানচিত্রের লোগো, সহায়তা ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে ৩ বিলিয়ন ডলার সহায়তা অনুমোদন দিয়েছে আইএমএফ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT