চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:20 অপরাহ্ন 05, মার্চ 2026
in - টপ লিড নিউজ, পরিবেশ, বাংলাদেশ
A A

স্বাধীনতা পুরষ্কার পাচ্ছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং চ্যানেল আই’র পরিচালক মুকিত মজুমদার বাবু। 

তিনি পরিবশে সংরক্ষণের জন্য রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননায় ভূষিত হচ্ছেন।

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে এ বছরের ‘স্বাধীনতা পুরস্কার’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ নিম্নবর্ণিত ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং ৫টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০২৬ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।’

মুকিত মজুমদার বাবু ১৯৭১ সালে কিশোর বয়সে অংশ নিয়েছিলেন মহান মুক্তিযুদ্ধে। দেশ স্বাধীন হওয়ার পর নটরডেম কলেজের পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার্থে পাড়ি জমান যুক্তরাজ্যে, পরে যুক্তরাষ্ট্রে। ১৯৮৪ সালে দেশে ফিরে শুরু করেন ব্যবসা। তিনি ইমপ্রেস গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক। কিন্তু তার পরিচিতি কেবল একজন সফল ব্যবসায়ী হিসেবে সীমাবদ্ধ নয়; তিনি দেশ-বিদেশে পরিচিতি লাভ করেছেন ‘প্রকৃতিবন্ধু’ হিসেবে। ব্যবসায়িক সফলতার চূড়ায় থেকেও তার মন সব সময় ছিল প্রকৃতির পাশে। ২০০৯ সালে তিনি প্রতিষ্ঠা করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, ২০১০ সালে চ্যানেল আইয়ে শুরু করেন পরিবেশবিষয়ক ধারাবাহিক প্রামাণ্য অনুষ্ঠান ‘প্রকৃতি ও জীবন’। এখন পর্যন্ত প্রায় চার শতাধিক পর্ব প্রচারিত এই অনুষ্ঠান আজ দেশের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রকৃতিভিত্তিক তথ্যচিত্র সিরিজ।

মুকিত মজুমদার বাবুর নেতৃত্বে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন কাজ করছে নিরলসভাবে। বৃক্ষরোপণ, বন্যপ্রাণী সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ শিক্ষা, প্রজাপতি পার্ক প্রতিষ্ঠা, লাউয়াছড়া জাতীয় উদ্যানে তথ্যকেন্দ্র স্থাপন, জাতীয় উদ্ভিদ উদ্যান ও চিড়িয়াখানায় গাছের পরিচিতি ফলক সংযুক্তি—প্রতিটি উদ্যোগই তাঁর সবুজ চিন্তার বহিঃপ্রকাশ।

শুধু প্রকৃতি নয়, মানুষও তার কাজের কেন্দ্রবিন্দু। প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের মাধ্যমে তিনি চালু করেছেন বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ কর্মসূচি। এর মাধ্যমে প্রতিবছর গ্রাম ও চরাঞ্চলের হাজারো অসহায় মানুষ পাচ্ছে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ। করোনাকালে পাঠিয়েছেন চিকিৎসাসামগ্রী, বন্যায় দিয়েছেন ত্রাণ, প্রতি শীতে দিচ্ছেন শীতবস্ত্র। ‘পরিবেশবান্ধব বিকল্প আয়’ কর্মসূচির মাধ্যমে দরিদ্র পরিবারের হাতে তুলে দিচ্ছেন সেলাই মেশিন, গরু, ছাগল, হাঁস-মুরগি, রিকশা, ইজিবাইক যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে।

মুকিত মজুমদার বাবুর উদ্যোগে সারাদেশে গড়ে ওঠা ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ দেশের তৃণমূল পর্যায়ে প্রকৃতি সংরক্ষণে এক বিপ্লব সৃষ্টি করেছে। ক্লাবের মাধ্যমে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ একত্রিত হয়ে পরিবেশ রক্ষায় ভূমিকা রাখছে। প্রতি বছর বর্ষাকালে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ কর্মসূচির মাধ্যমে লাখো গাছের চারা রোপণের মতো মহতী উদ্যোগের জন্য এই ক্লাব পরিবেশ সুরক্ষার এক উজ্জ্বল মডেল হয়ে উঠেছে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণকারী ব্যক্তিরা, শিশু ও যুবকদের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুকিত মজুমদার বাবু নিয়মিত লিখছেন বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক ও ত্রৈমাসিকে। প্রতিবছর একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে তাঁর বই। আমার অনেক ঋণ আছে, আমার দেশ আমার প্রকৃতি, সবুজে সাজাই আমার বাংলাদেশ, স্বপ্নের প্রকৃতি, সবুজ আমার ভালোবাসা, হৃদয়ে সবুজ বাংলা এসব কেবল রচনা নয়, এগুলো প্রকৃতির প্রতি ভালোবাসার এক জীবন্ত দলিল। ত্রৈমাসিক ম্যাগাজিন ‘প্রকৃতিবার্তা’ ও অনলাইন নিউজ পোর্টাল ‘প্রকৃতিবার্তা ডটকম’ প্রকাশের মাধ্যমে পরিবেশ সচেতনতায় যোগ করেছেন নতুন মাত্রা। এছাড়াও নিয়মিত প্রকৃতিবিষয়ক সুচিন্তিত মতামত, পরামর্শ ও অসংগতি তুলে ধরছেন বিভিন্ন জাতীয় দৈনিকে।

দেশের গণ্ডি পেরিয়ে তিনি প্রতিবছর অংশ নিচ্ছেন আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে, বাংলাদেশের পরিবেশ ভাবমূর্তি উজ্জ্বল করছেন বিশ্বমঞ্চে। পরিবেশবিষয়ক কাজের স্বীকৃতি হিসেবে মুকিত মজুমদার বাবু ও তার প্রতিষ্ঠান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন জাতীয় পরিবেশ পদক-২০১২, এইচএসবিসি-দি ডেইলি স্টার ক্লাইমেট অ্যাওয়ার্ড-২০১২, ওয়াইল্ডলাইফ কনজারভেশন অ্যাওয়ার্ড-২০১৩, বিজনেস এক্সিলেন্সি অ্যাওয়ার্ড সিঙ্গাপুর-২০১৪, জাতীয় পরিবেশ পদক-২০১৫, ঢাকা আহছানিয়া মিশন চাঁদ সুলতানা পুরস্কার-২০১৫, ফোবানা অ্যাওয়ার্ড ইউএসএ-২০১৬, পল্লীমা গ্রিন স্বর্ণপদক-২০১৭, এ ফ্রেন্ড অব নেচার-২০২১, মার্ক অ্যাঞ্জেলো রিভার অ্যাওয়ার্ড ২০২৪-সহ বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন।

Tags: প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনমুকিত মজুমদার বাবুস্বাধীনতা পুরস্কার ২০২৬
Previous Post

সংস্কৃতিতে দুই গুণীজনকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার

Next Post

সবুজবাগে দোল উৎসব: তরুণ‌দের ব্যাপক আগ্রহ

Next Post

সবুজবাগে দোল উৎসব: তরুণ‌দের ব্যাপক আগ্রহ

শ্রীমঙ্গলে ব্যাংকের সি‌নিয়র কর্মকর্তা‌দের সভা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT