চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যানটোনিক্স টাইগার রান-২০২৬: বাঘ রক্ষায় সমন্বিত উদ্যোগের আহ্বান মুকিত মজুমদার বাবুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:35 অপরাহ্ন 25, জুলাই 2026
in - সেমি লিড, পরিবেশ
A A
ট্রায়থলন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

রয়েল বেঙ্গল টাইগার ও সুন্দরবন সংরক্ষণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে রাজধানীর হাতিরঝিলে অনুষ্ঠিত হয়েছে প্যানটোনিক্স টাইগার রান-২০২৬। শনিবার (২৫ জুলাই) ভোরে অনুষ্ঠিত এ মিনি ম্যারাথনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বয়স ও পেশার মানুষ অংশ নেন। দৌড় শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ‘প্রকৃতি বন্ধু’ বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু বলেন, সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের প্রাকৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় বাঘ ও বন সংরক্ষণে সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, গবেষক ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তিনি বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে সচেতনতামূলক কর্মসূচির গুরুত্ব রয়েছে। বাঘ ও সুন্দরবন সংরক্ষণের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চালিয়ে যাবে।

ভোর হওয়ার আগেই হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটার এলাকায় জড়ো হন অংশগ্রহণকারীরা। মেঘ-বৃষ্টির মধ্যেও উৎসবমুখর পরিবেশে শুরু হয় মিনি ম্যারাথন। এতে তরুণ-তরুণী, বিভিন্ন পেশাজীবী ও বিদেশি নাগরিকরাও অংশ নেন।

অংশগ্রহণকারীরা বলেন, স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে ইমপ্রেস গ্রুপের চেয়ারম্যান আব্দুর রশিদ মজুমদার বলেন, পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে সামাজিক উদ্যোগ আরও বাড়ানো প্রয়োজন। বাঘ বাঁচলে সুন্দরবন বাঁচবে, সুন্দরবন বাঁচলে বাঘ বাঁচবে। মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে এ ধরনের আয়োজন সহায়ক ভূমিকা রাখে।

বাঘ রক্ষায় তারুণ্যের এই দৌড় উৎসবে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোয়ান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন খান, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক এহসান আজিজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনিরুল এইচ খান এবং বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. আনোয়ারুল ইসলাম।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, বন ধ্বংসসহ নানা পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষণে দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং জনসম্পৃক্ততা জরুরি।

প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত প্যানটোনিক্স টাইগার রান-২০২৬-এর টাইটেল স্পন্সর ছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই।

Tags: ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালইমপ্রেস গ্রুপচ্যানেল আইজীববৈচিত্র্যটাইগার রানঢাকাপরিবেশ সচেতনতাপরিবেশ সংরক্ষণপ্যানটোনিক্স টাইগার রান ঢাকা ২০২৬প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনফরিদুর রেজা সাগরবন্যপ্রাণী সংরক্ষণবাঘ রক্ষাবাঘ সংরক্ষণবাংলাদেশমিনি ম্যারাথনমুকিত মজুমদার বাবুম্যারাথনরয়েল বেঙ্গল টাইগারসুন্দরবনস্বাস্থ্য সচেতনতাহাতিরঝিল
Previous Post

গোপালগঞ্জে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

Next Post

বিশ্বকাপ ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

Next Post
আর্জেন্টিনার প্রেসিডেন্ট বিশ্বকাপ বিতর্ক নিয়ে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ ‘বিতর্ক’ নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

প্রতিবন্ধী শিশুদের জন্য সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে পরিবার-সমাজ-রাষ্ট্রের সমন্বিত উদ্যোগের আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT