চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জলবায়ু সংকট মোকাবিলায় বাড়ির আঙিনায়ও গাছ লাগাতে হবে: মুকিত মজুমদার বাবু

মাহবুব মোর্শেদ by মাহবুব মোর্শেদ
8:59 অপরাহ্ন 08, আগস্ট 2026
in - সেমি লিড, পরিবেশ
A A
প্রাকৃতিক পরিবেশে গাছের চারা বিতরণ ও রোপণের অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বাড়ির আঙিনায় গাছের চারা রোপণ’ কর্মসূচিতে স্থানীয়দের মধ্যে গাছের চারা বিতরণ করছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ‘প্রকৃতিবন্ধু’ বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু।

জলবায়ু পরিবর্তনসহ বৈশ্বিক নানা সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ‘প্রকৃতিবন্ধু’ বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। তিনি বলেন, আজকের গাছই আগামীর ভবিষ্যৎ। পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগাতে হবে। শুধু রাস্তার পাশে বা খোলা জায়গায় নয়, বাড়ির আঙিনাতেও ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করতে হবে।

শুক্রবার (৭ আগস্ট) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামে ‘বাড়ির আঙিনায় গাছের চারা রোপণ’ কর্মসূচি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে মুকিত মজুমদার বাবু এসব কথা বলেন।

স্থানীয় মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব ও পরিবেশ সচেতনতা বাড়াতে এ কর্মসূচির আয়োজন করা হয়। ‘সবুজ হোক পৃথিবী, সুন্দর হবে আগামী’ স্লোগানে আয়োজিত কর্মসূচিতে যৌথভাবে যুক্ত ছিল প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কর্মসূচির অংশ হিসেবে গ্রামের বিভিন্ন পরিবারের বাড়ির আঙিনায় ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

চারা রোপণের পর অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গাছ পরিবেশের তাপমাত্রা নিয়ন্ত্রণ, মাটির ক্ষয় রোধ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়তা করে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও সবুজায়ন বাড়ানোর ওপর গুরুত্ব দেন তাঁরা।

বৃক্ষরোপণে অংশগ্রহণকারী ব্যক্তিরা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গাছ লাগাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ
‘বাড়ির আঙিনায় গাছের চারা রোপণ’ কর্মসূচিতে বৃক্ষরোপণ করছেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ‘প্রকৃতিবন্ধু’ বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু।

সমাবেশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (অবসরপ্রাপ্ত) ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস ও ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আবুল খয়ের উদ্দিন মোল্লা বক্তব্য দেন। তাঁরা বাড়ির আঙিনার উপযোগী ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগানোর পাশাপাশি গাছের নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্ব দেন।

ব্যাংক এশিয়ার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাব্বির হোসেন এবং সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশনের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তীও বক্তব্য দেন। তাঁরা বলেন, পরিবেশ রক্ষায় সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ জরুরি। বাড়ির আঙিনায় একটি করে গাছ লাগানোর মতো ছোট উদ্যোগও সম্মিলিতভাবে বড় পরিবর্তন আনতে পারে।

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা ও বৈশ্বিক তাপমাত্রা সহনীয় রাখতে দেশজুড়ে সবুজবেষ্টনী গড়ে তোলার আহ্বান জানান মুকিত মজুমদার বাবু। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মানুষের জীবন ও প্রকৃতিতে পড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বৃক্ষরোপণ ও সবুজায়ন বাড়ানোর পাশাপাশি পরিবেশ রক্ষার উদ্যোগকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে।

ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের আহ্বান জানিয়ে মুকিত মজুমদার বাবু বলেন, ‘আমাদের খেয়াল রাখতে হবে, আমরা কী ধরনের গাছ লাগাচ্ছি। ফলদ, বনজ ও ঔষধি গাছ লাগালে পরবর্তী প্রজন্মও উপকৃত হবে। একটি পূর্ণবয়স্ক গাছ সারা বছর প্রায় ১০ জন মানুষের জন্য প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করে। একই সঙ্গে গাছ বায়ুদূষণ কমাতেও ভূমিকা রাখে।’

‘বাড়ির আঙিনায় গাছের চারা রোপণ’ কর্মসূচিতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ‘প্রকৃতিবন্ধু’ বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু।

তিনি আরও বলেন, ‘গাছের মধ্যে থাকলে জীবনও সুন্দর হয়। সবুজ আমাদের চোখ ও শরীর ভালো রাখে, মানসিক চাপ কমায় এবং আমাদের বেড়ে উঠতে সহায়তা করে। বনে যত গাছ থাকে, বাড়ির আঙিনাতেও যেন তার চেয়ে কম গাছ না থাকে। গাছ লাগানোর এ কর্মসূচি চলমান থাকবে।’

অন্যান্য বক্তারা বলেন, গাছ পরিবেশের পাশাপাশি একটি পরিবারেরও সম্পদ। ফলদ গাছ থেকে খাদ্য ও পুষ্টি পাওয়া যায়। বনজ ও ঔষধি গাছ মানুষের নানা প্রয়োজন মেটাতে ভূমিকা রাখে। তাই বাড়ির আঙিনায় জায়গা অনুযায়ী গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।

কর্মসূচি শেষে চৌকিঘাটা গ্রামের পরিবারগুলোর মধ্যে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ১০টি করে চারা দেওয়া হয়। আয়োজকেরা জানান, বাড়ির আঙিনা থেকে শুরু করে গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে সবুজায়ন বাড়ানোই এ কর্মসূচির লক্ষ্য।

Tags: ঔষধি গাছজলবায়ু পরিবর্তনপরিবেশপরিবেশ রক্ষাপ্রকৃতি ও জীবন ফাউন্ডেশনপ্রকৃতিবন্ধুফরিদপুরফলদ গাছবনজ গাছবীর মুক্তিযোদ্ধাবৃক্ষরোপণবৃক্ষরোপণ কর্মসূচিভাঙ্গামুকিত মজুমদার বাবুসবুজায়ন
Previous Post

৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

Next Post

চট্টগ্রাম ছাড়া ঘটনাবহুল এইচএসসি পরীক্ষা শেষ, ফল প্রকাশের সম্ভাব্য সময় ঘোষণা

Next Post
বাংলাদেশের চট্টগ্রাম ছাড়া এইচএসসি পরীক্ষা শেষ, ফলের অপেক্ষায় শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম ছাড়া ঘটনাবহুল এইচএসসি পরীক্ষা শেষ, ফল প্রকাশের সম্ভাব্য সময় ঘোষণা

কানাডার পতাকা ল্যান্ডমার্কের উপর উড়ছে, বিখ্যাত বিগ বেনের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন হাজার হাজার ভারতীয় নাগরিককে বহিষ্কার করছে কানাডা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT