এশিয়ার শীর্ষ ধনী ও ভারতের রিলায়েন্স গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানিকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শানিবার ২৮ অক্টোবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদেনে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলে হয়, শনিবার সকালে পুলিশ বিষয়টি নিশ্চিত করে। এর আগে ২৭ শুক্রবার শাদাব খান নামের এক ব্যক্তি ইমেলের মাধ্যমে তাকে হত্যার হুমকি দেন।
পুলিশ জানায়, শাদাব খান নামের একটি ইমেল অ্যাকাউন্ট থেকে মুকেশ আম্বানির কাছে ভারতীয় টাকায় ২০ কোটি রুপি দাবি করা হয়। অন্যথায়, তাকে গুলি করে হত্যা করা হবে বলে জানানো হয়। ইমেলে বলা হয়, ‘আপনি যদি আমাদের ২০ কোটি রুপি না দেন, তহলে আপনাকে মেরে ফেলব। ভারতে আমাদের ভালো শ্যুটার আছে।
ইমেইলটি আসার পরপরই মুম্বাই পুলিশের কাছে অভিযোগ দেন মুকেশ আম্বানির বাসভবন ‘অ্যান্টিলিয়া’র নিরাপত্তা কর্মকর্তারা। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। এরই মধ্যে হুমকিদাতাকে শনাক্ত করেছে পুলিশ।
তবে এই প্রথম নয়, গত বছরও হত্যার হুমকি পেয়েছিলেন মুকেশ আম্বানি। সেবার ফোন করে তার রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতাল ও দক্ষিণ মুম্বাইয়ের বাড়ি অ্যান্টিলিয়া বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি আসে। এমনকি, বাড়ির বাইরে বোমা রাখা আছে বলেও জানায় দৃর্বৃত্তরা।









