চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেপ্লেক্সে দর্শকদের চাপ, ‘মুজিব’র শো বেড়েছে প্রায় দ্বিগুণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:11 অপরাহ্ন 22, অক্টোবর 2023
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সংবাদে একজন পুরুষের ছবি, চোখে চশমা, পেছনে শহরের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবননির্ভর ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা শুক্রবার (১৩ অক্টোবর) সারা দেশের সিনেমা হলে মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকে সিনেপ্লেক্সগুলোতে সাড়া ফেলছে সিনেমাটি।

আরিফিন শুভ অভিনীত এ সিনেমা দেখার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রথম সপ্তাহে দেশের সবচেয়ে আধুনিক সিনেমা হল স্টার সিনেপ্লেক্সের সাতটি শাখায় ১৮টি শো চলছিল। তবে দর্শক চাহিদার কারণে শো দ্বিগুণ বাড়িয়েছে কর্তৃপক্ষ।

সোমবার থেকে ৩৩টি করে শো চলবে ‘মুজিব’ সিনেমার। এমন তথ্য জানিয়েছে সিনেমাটির পরিবেশনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

স্টার স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষও এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, ‘মুজিব’ সিনেমা স্টার সিনেপ্লেক্সে ভাল ব্যবসা করছে।

দর্শক চাহিদা বাড়ায় মুক্তির দুদিন না যেতেই ১৫৩ থেকে ১৬১ সিনেমা হল পায় ‘মুজিব’। দ্বিতীয় সপ্তাহে এসে সেই সংখ্যা হয়েছে ১৬৪।

ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনেতা কাজ করছেন সিনেমাটিতে।

২০২১ সালের জানুয়ারির শেষদিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুট শুরু হয়। সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।

Tags: মুজিব: একটি জাতির রূপকারলিড বিনোদন
Previous Post

গাজা ইস্যুতে ইরান জড়িয়ে পড়লে কী হতে পারে?

Next Post

গাজায় ইসরাইলী হামলার প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ

Next Post
বিশাল বিক্ষোভে অংশগ্রহণকারীরা গাজায় ইসরাইলী হামলার প্রতিবাদে রাস্তায় নেমেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ইসরাইলী হামলার প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ

বাংলাদেশ দলের টিম হোটেলে ভিড়, জনসমাগমের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ দলের টিম হোটেলে কেন এত ভিড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT