চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোন অন করেই মন ভরে গেল তিশার!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:36 অপরাহ্ন 15, অক্টোবর 2023
in বিনোদন
A A
একটি পরিবারের সদস্যরা বাড়ির বাইরে হাসিমুখে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেয়ার জন্য দক্ষিণ কোরিয়া গিয়েছিলেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। নিজের অভিনীত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ প্রদর্শিত হয়েছে সেখানে। বিদেশে যখন প্রশংসিত হচ্ছিলেন তিশা, তখন দেশের মাটিতেও তাকে নিয়ে চলছে মাতামাতি। কারণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের (রেনু) ভূমিকায় অভিনয় করেছেন তিশা।

১৩ অক্টোবর বুসান চলচ্চিত্র উৎসবের পর্দা নামে। আর সেদিনই দেড় শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘মুজিব: একটি জাতির রূপকার’। এ কারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে যে বিশেষ প্রদর্শনী হয়, সেখানেও দেখা যায়নি তিশাকে। ছবিতে আরিফিন শুভর পর দুর্দান্ত অভিনয়ের জন্য সবচেয়ে বেশী প্রশংসিত হচ্ছেন তিশা।

দেশে ফিরে দর্শকের প্রতিক্রিয়া দেখে আপ্লুত তিশা। সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘মাত্র দেশে আসলাম! ফোন অন করে সবার এতো এতো ম্যাসেজ দেখে মন ভরে গেল। আমার অভিনয় যদি আপনাদের এতোটুকুও ইমোশনাল করে থাকে তাহলে আমি কৃতজ্ঞ। ছবিটা করার সময় অনেক পরিশ্রম করতে হয়েছে সবাইকে! আমরা এই পরিশ্রমটা করি আপনাদের কাছ থেকে এই প্রতিক্রিয়া পাওয়ার জন্য! শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমা “মুজিব” চলছে আপনার কাছের হলে! সবাইকে দেখার আমন্ত্রণ!! লাভ ইউ অল!’

শ্যাম বেনেগাল নির্মিত বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার ‘মুজিব’। মুক্তির পর থেকেই মহাসমারোহে চলছে ছবিটি। মাল্টিপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন, সবখানেই সিনেমাটি দেখতে দর্শক ভিড় করছে বলে জানা গেছে। বিশেষ করে রাজধানীর মাল্টিপ্লেক্সগুলোতে ‘মুজিব’ এর অগ্রিম টিকেট পেতেও হুমড়ি খেয়ে পড়ছে দর্শক!

সিনেমায় মুজিব চরিত্রে দুর্দান্ত অভিনয়ের প্রশংসা পাচ্ছেন আরিফিন শুভ। তিনি ছাড়াও ‘মুজিব’ এ অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, দিলারা জামান, ফজলুর রহমান বাবু, তৌকীর আহমেদ, রিয়াজ, নুসরাত ফারিয়া, শহীদুল আলম সাচ্চু সহ অনেকে।

Tags: আরিফিন শুভনুসরাত ইমরোজ তিশামুজিব: একটি জাতির রূপকারলিড বিনোদন
Previous Post

অস্ত্র হাতে লড়াই করতে নেমেছেন ইসরায়েলি মডেল

Next Post

লঙ্কানদের নতুন অধিনায়ক মেন্ডিস

Next Post
শ্রীলঙ্কার নতুন অধিনায়ক মেন্ডিস ব্যাট হাতে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লঙ্কানদের নতুন অধিনায়ক মেন্ডিস

মিথিলা একটি মঞ্চে দাঁড়িয়ে গল্প বলছেন, দর্শক শ্রোতা শুনছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিকূলতা ও সাফল্যের গল্প শোনালেন মিথিলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT