চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেতন কাটার সাথে মুজিব-ফারুকি-নাভিনকে যে শর্ত দিল বোর্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:52 অপরাহ্ন 09, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একসাথে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মুজিব উর রহমান, ফজল হক ফারুকি ও নাভিন উল হককে দেয়া নিষেধাজ্ঞার শাস্তি শিথিল করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। নতুন সিদ্ধান্তে বোর্ডের কেন্দ্রীয় চুক্তির পাশাপাশি বিদেশি লিগে খেলার অনুমতি পাচ্ছেন তারা। তবে শর্ত হচ্ছে- বোর্ডের স্বার্থ ও জাতীয় দলের হয়ে খেলার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। সঙ্গে বেতনও কাটা হবে তাদের।

বিবৃতিতে আফগান বোর্ড জানিয়েছে, খেলোয়াড়রা বোর্ডের কাছে ‘নিঃশর্ত দৃষ্টিভঙ্গি’ দেখিয়েছে এবং আবারও দেশের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছে। তাই তাদেরকে কেন্দ্রীয় চুক্তিতে ফেরানো হবে এবং ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার অনুমতি দেয়া হবে। তবে শর্ত হচ্ছে ‘জাতীয় দায়িত্ব এবং এসিবির স্বার্থের প্রতি পূর্ণ প্রতিশ্রুতি’ নিশ্চিত করবে। এছাড়া মাসিক আয় কিংবা ম্যাচ ফি থেকে নির্দিষ্ট পরিমাণ বেতন কাটার শাস্তি দিয়েছে এসিবি।

২০২৪ সালের ১ জানুয়ারি থেকে শুরু হওয়া বার্ষিক কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন আফগানিস্তানের তিন ক্রিকেটার মুজিব, ফারুকি ও নাভিন। নিজেদের সুবিধামতো জাতীয় দলে খেলার সময় বেছে নিতে চেয়েছিলেন তারা এবং অন্য সময়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার পরিকল্পনা করছিলেন।

পরে এসিবি তাদেরকে কেন্দ্রীয় চুক্তির বাইরে রাখার পাশাপাশি জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা বন্ধ করে দিয়েছিল আনাপত্তিপত্র না দিয়ে। বোর্ডের এমন কঠোর সিদ্ধান্তের পর ফারুকি ও নাভিন নিজেদের সিদ্ধান্ত থেকে সরে গিয়ে দলের ক্যাম্পে শুরুতেই যোগ দিয়েছিলেন। তবে শুরুতে যোগ দেননি মুজিব। এদিকে অনাপত্তিপত্র না থাকায় তিনি বিগ ব্যাশেও খেলতে পারছিলেন না। পরে আবার জাতীয় দলে ফিরেছেন এবং তাকেও গ্রহণ করে নিয়েছে বোর্ড।

Tags: আফগানিস্তানএসিবিনাভিনফারুকিমুজিব
Previous Post

৪ বছরের ছেলেকে খুন করে ব্যাগে নিয়ে ঘুরছিলেন মা

Next Post

তামাশার নির্বাচন জনগণ বর্জন করেছে: গণতন্ত্র মঞ্চ

Next Post
সংবাদ সম্মেলনে বিভিন্ন ব্যক্তি উপস্থিত, মিডিয়া ক্যামেরা ও সাংবাদিকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

তামাশার নির্বাচন জনগণ বর্জন করেছে: গণতন্ত্র মঞ্চ

জাতীয় পার্টির লোগো, নির্বাচনে যাওয়ার ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় পাটির নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল শপথ নেবেন না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT