চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার বছর নিষিদ্ধ হতে পারেন চেলসি তারকা মুড্রেক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:54 অপরাহ্ন 17, ডিসেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
চেলসি ফুটবল খেলোয়াড় মুড্রেক মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ড্রাগ পরীক্ষায় ব্যর্থ হয়েছেন চেলসি তারকা মিকাইলো মুড্রেক। এতে চার বছর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে পারেন ২৩ বর্ষী ইউক্রেনীয় ফুটবলার।

ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে অক্টোবরের শেষ দিকে নমুনা দেন মুড্রেক। রিপোর্টে ইউরিনের নমুনায় একটি নিষিদ্ধ পদার্থ পাওয়া গেছে। যার নিষেধাজ্ঞা শাস্তি পেতে চলেছেন চেলসি মিডফিল্ডার।

ইউক্রেনীয় সংবাদমাধ্যমগুলো বলছে, প্রথম নমুনা পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় নমুনা পরীক্ষার জন্য অনুরোধ করা হয়েছে। যার রিপোর্ট এখনও আসেনি। দ্বিতীয় নমুনায় নেতিবাচক রিপোর্ট আসলে চার বছরের জন্য নিষিদ্ধ হবেন মুড্রেক। আর রিপোর্ট ইতিবাচক হলে চেলসি তারকাকে উল্লেখযোগ্য সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে।

মুড্রেকের বিষয়ে বিবৃতিতে চেলসি বলেছে, ‘ফুটবল অ্যাসোসিয়েশন সম্প্রতি আমাদের খেলোয়াড় মিকাইলো মুড্রেকের সঙ্গে ইউরিন পরীক্ষার প্রতিকূলতা নিয়ে যোগাযোগ করছে। ক্লাব এবং মিকাইলো এফএ-এর পরীক্ষামূলক কার্যক্রমকে সম্পূর্ন সমর্থন করে। মিকাইলো স্পষ্টভাবে নিশ্চিত করেছেন, তিনি জেনেশুনে কোনো নিষিদ্ধ পদার্থ গ্রহণ করেননি। মিকাইলো ও ক্লাব বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রতিকূলতার বিষয়টি নিয়ে কাজ করবে। ক্লাব এর বাইরে আর কোনো মন্তব্য করবে না।’

তাছাড়া মুড্রেক নিজেও নিষিদ্ধ পদার্থ গ্রহণের বিষয়টি অস্বীকার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ইউক্রেন তারকা জানিয়েছেন, ‘আমি এটা নিশ্চিত করছি, এফএ আমাকে অবহিত করেছে যে আমার দেয়া নমুনায় একটি নিষিদ্ধ পদার্থের উপস্থিতি রয়েছে। এটি আমার জন্য একটি বড় ধাক্কা, কারণ আমি জেনেশুনে কোনো নিষিদ্ধ পদার্থ গ্রহণ করিনি বা কোনো নিয়মও ভঙ্গ করিনি। কীভাবে এটি ঘটতে পারে তা তদন্ত করার জন্য ক্লাবের সাথে একত্রে কাজ করছি।’

‘আমি জানি, আমি কিছু ভুল করিনি এবং আশাবাদী শিগগিরই মাঠে ফিরে আসব। প্রক্রিয়াটির গোপনীয়তার কারণে আমি এখন আর কিছু বলতে পারছি না, তবে যত তাড়াতাড়ি পারি আমি বলব।’

Tags: এফএচেলসিলিড স্পোর্টস
Previous Post

বাংলাদেশ সফর শেষ করলেন নাসার প্রধান মহাকাশচারী জোসেফ আকাবা

Next Post

ওবায়দুল কাদের বাংলাদেশে ছিল, জানতাম না: স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post
স্বরাষ্ট্রমন্ত্রী ও স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সাথে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওবায়দুল কাদের বাংলাদেশে ছিল, জানতাম না: স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল আই এর লোগো, বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল. Channel i News - চ্যানেল আই নিউজ

ভবিষ্যতকে সামনে রেখে নগদকে গড়ে তোলার কাজ করা হচ্ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT