চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের প্রেক্ষাগৃহে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:34 অপরাহ্ন 25, এপ্রিল 2024
in বিনোদন
A A
আর্জেন্টিনা ফুটবল দল বিশ্বকাপ জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার সমর্থকদের জন্যও কাতার বিশ্বকাপ ছিলো স্বপ্নের মতো এক আসর। প্রিয় দল এবং মেসির বিশ্বকাপ জয় দেখার জন্য মুখিয়ে থাকা অগণিত সমর্থকদের ষোলকলা পূর্ণ হয়েছে কাতারে। সব আক্ষেপ ঘুচিয়ে তাদেরকে স্বর্গসুখের চূড়ায় নিয়ে গেছেন মেসি।

অবিস্মরণীয় এই বিশ্বকাপ নিয়ে এরইমধ্যে নির্মিত হয়েছে বেশ কিছু প্রামাণ্যচিত্র এবং ডকুফিল্ম। যার মধ্যে আলোচিত একটি স্প্যানিশ ভাষায় নির্মিত ডকুফিল্ম ‘মুচাচোস’। শুক্রবার যে সিনেমাটি মুক্তি পাচ্ছে বাংলাদেশে।

জানা যায়, গত ডিসেম্বরে আর্জেন্টিনায় মুক্তি পাওয়া এই ছবি সেখানকার দর্শকদের দারুণ সাড়া পেয়েছে। আর্জেন্টিনার হলগুলোতে ইতিহাসের সবচাইতে বেশি দর্শক এটি দেখেছে বলে জানা গেছে। স্প্যানিশ পরিচালক জেসাস ব্র্যাসেরাস নির্মাণ করেছেন ১০০ মিনিট দৈর্ঘ্যরে এই ডকুফিল্ম।

বাংলাদেশের দর্শকদের জন্য ছবিটি নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। শুক্রবার (২৬ এপ্রিল) ‘মুচাচোস’ মুক্তি পাবে এই মাল্টিপ্লেক্সের সবগুলো শাখায়। আর্জেন্টিনার সমর্থকদের জন্য এটা নিঃসন্দেহে আনন্দের এক খবর।

বিশ্বকাপের প্রতিটি ম্যাচের ক্ষণে ক্ষণে তৈরি হওয়া উম্মাদনা, রুপকথার নায়কের মতো মেসির অনন্য ফুটবলশৈলী, একেকটি ম্যাচ একেকটি গোল, বাঁধভাঙ্গা জয়োল্লাস আর রুদ্ধশ্বাস ফাইনালের গল্প মিলিয়ে যে সোনালী স্মৃতি গেঁথে আছে সমর্থকদের মনে তা আবার সিনেমার পর্দায় দেখার সুযোগ দারুণ একটা বিষয় বটে। একই সাথে ছবিটি বাংলাদেশের জন্য কিছু মাইলফলকও তৈরি করতে যাচ্ছে।

বাংলাদেশে প্রথম স্প্যানিশ ভাষার ছবি হিসেবে মুক্তি পাবে এটি। প্রথম আর্জেন্টাইন এবং দক্ষিণ আমেরিকান ছবিও হবে এটি। এ ছাড়া বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত ফুটবল নিয়ে প্রথম আন্তর্জাতিক ছবি হতে যাচ্ছে ‘মুচাচোস’।

বাংলাদেশে ছবিটি মুক্তি প্রসঙ্গে স্টার সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশে আর্জেন্টিনার বিপুলসংখ্যক সমর্থক রয়েছে। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার খেলা উপভোগ করেছে কোটি মানুষ। আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ের পর ঢাকাসহ সারাদেশ উৎসবমুখর হয়ে উঠেছিল। আর্জেন্টিনা নিয়ে বাংলাদেশের সমর্থকদের উম্মাদনা দেখে রীতিমত অবাক হয়েছেন আর্জেন্টিনার মানুষও। লিওনেল মেসির হাত ধরে বিশ্বকাপ জয়ের এই মুহূর্ত নিয়ে ভক্তদের উৎসাহ ফুরাবেনা সহজে। এই ভক্ত-সমর্থকদের জন্যই ‘মুচাচোস’ ছবিটি নিয়ে এসেছি আমরা। আশা করি এই ছবি দেখাটা চমৎকার একটা ব্যাপার হবে দর্শকদের জন্য।’

Tags: আর্জেন্টিনাফুটবল দলবিশ্বকাপমেসিলিড বিনোদনসিনেপ্লেক্সস্টার সিনেপ্লেক্স
Previous Post

মেহেরপুরে তাপদাহের কবলে আম লিচুর গুটি

Next Post

আগ্রাসন ও নৃশংসতার বিরুদ্ধে এক হয়ে যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর

Next Post
প্রধানমন্ত্রীর ভাষণে বাংলাদেশের শান্তি ও নিরাপত্তার আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

আগ্রাসন ও নৃশংসতার বিরুদ্ধে এক হয়ে যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর

যেকোনো উপায়ে ক্ষমতায় আসতে মরিয়া বিএনপি: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT