চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘এমটি শিউ চি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:17 অপরাহ্ন 10, মার্চ 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরে ধারাবাহিকভাবে ডিজেলবাহী ট্যাংকার আসছে। সর্বশেষ ২৭ হাজার ২০৪ টন ডিজেল নিয়ে ‘এমটি শিউ চি’ নামের একটি ট্যাংকার চট্টগ্রাম বন্দর জেটিতে নোঙর করেছে।

বন্দর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সিঙ্গাপুর থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এই ডিজেল আমদানি করেছে।

এদিকে আগামী এক সপ্তাহের মধ্যে আরও চারটি ডিজেলবাহী ট্যাংকার চট্টগ্রাম বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। এসব জাহাজে মোট ১ লাখ ৪৭ হাজার ২০৫ টন ডিজেল রয়েছে।

এর মধ্যে সিঙ্গাপুর থেকে ‘লিয়ান হুয়ান হু’ নামের একটি ট্যাংকার আজ রাতেই বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। জাহাজটিতে প্রায় ৩০ হাজার টন ডিজেল রয়েছে।

এ ছাড়া বৃহস্পতিবার ‘এসপিটি থেমিস’ নামের আরেকটি ট্যাংকার বন্দরে ভিড়বে। এতে রয়েছে ৩০ হাজার ৪৮৪ টন ডিজেল। আগামী শনিবার বন্দরে পৌঁছাবে ‘র‍্যাফেলস সামুরাই’। একই সময়ে ‘চ্যাং হ্যাং হং টু’ নামের আরেকটি ট্যাংকারও আসবে। এই দুই জাহাজে প্রায় ৩০ হাজার টন করে ডিজেল রয়েছে।

সূত্র জানায়, চলতি অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ নয়টি দেশ থেকে মোট ২৩ লাখ ২৮ হাজার টন ডিজেল আমদানি করেছে। এর মধ্যে সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ভারত থেকে এসেছে প্রায় ৭৮ শতাংশ ডিজেল। এ সময়ে মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে ডিজেল আমদানি করা হয়নি।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ ও বাংকারিং কার্যক্রম নিয়ে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় জানানো হয়েছে, জ্বালানি সরবরাহ ব্যবস্থা আরও কার্যকর করতে সরকারি ও বেসরকারি পর্যায়ের চাহিদা সমন্বিতভাবে নির্ধারণ করা হবে। পাশাপাশি জ্বালানিবাহী জাহাজগুলোকে চট্টগ্রাম বন্দরে বিশেষ অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং সুবিধা দেওয়া হবে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরের সার্বিক অপারেশনাল কার্যক্রম ও লজিস্টিক সহায়তা স্বাভাবিক রয়েছে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বহির্নোঙরে থাকা জাহাজগুলোর নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতাও চাওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রাম বন্দরে বাংকারিং ও জ্বালানি সরবরাহের প্রধান উৎস সিঙ্গাপুর ও মালয়েশিয়া হওয়ায় বৈশ্বিক ভূরাজনৈতিক অস্থিরতার প্রভাব এখানে তুলনামূলকভাবে কম পড়ছে।

Tags: চট্টগ্রাম বন্দরজ্বালানি তেলজ্বালানি নিরাপত্তাজ্বালানি সরবরাহডিজেল আমদানিবিপিসিবৈশ্বিক জ্বালানি বাজারসিঙ্গাপুর
Previous Post

পারিবারিক গল্পে ঈদের টেলিছবি!

Next Post

ফ্যামিলি কার্ড নারীদের শক্তি ও ক্ষমতা: মির্জা ফখরুল

Next Post
ছবি: প্রতিনিধি

ফ্যামিলি কার্ড নারীদের শক্তি ও ক্ষমতা: মির্জা ফখরুল

ছবি: সংগৃহীত

ইরানে হামলার পর যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বৃদ্ধি, উদ্বিগ্ন ভোক্তারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT