চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ জয়ের লক্ষ্যে ভোরে নামছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:44 অপরাহ্ন 30, ডিসেম্বর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে একত্রিত হয়ে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউজিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে এখনও কোনো সিরিজ জেতা হয়নি বাংলাদেশের। সেখানে অর্জন কেবল একটি করে টেস্ট-ওয়ানডে ও টি-টুয়েন্টি জয়। সাদা বলের দুই ফরম্যাটের জয় এসেছে চলতি সিরিজেই। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হাতছাড়া হলেও টি-টুয়েন্টিতে রয়েছে সিরিজ জয়ের হাতছানি। আর সেই লক্ষ্যেই ভোরে স্বাগতিকদের মুখোমুখি হতে চলে টিম টাইগার্স।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে পাঁচ উইকেট জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয়টি ভেস্তে যায় বৃষ্টির হানা। ম্যাচে নাজমুল হোসেন শান্তর দল লড়াইয়ে থাকলেও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় ম্যাচ। আর বেড়ে যায় অপেক্ষা। মাউন্ট মঙ্গানুইতে রোববার কিউইদের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে হারাতে পারলেই অবসান হবে অপেক্ষার। কিউইদের মাটিতে তাদেরই বিপক্ষে এটি হবে বাংলাদেশের প্রথম সিরিজ জয়। বাংলাদেশ সময় ভোর ৬টায় গড়াবে লড়াই।

অপেক্ষা বাড়লেও শেষ ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে দেশের ফেরার স্বপ্ন দেখছে টিম টাইগার্স। শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে টাইগার ব্যাটার তাওহীদ হৃদয় শুনিয়েছেন সেই আশার কথা। বলেছেন, ‘দল যখন ভালো ফল করে, সবকিছুই ভালো থাকে এটাই স্বাভাবিক। আমাদের সবচেয়ে ভালো একটা দিক, আমরা সবাই একজন আরেকজনকে উৎসাহ দেই। কোচরা থেকে শুরু করে যারা আছেন, এখানে সবাই আমাদের উপরে সেই বিশ্বাসটা রেখেছে যে আমরা পারবো। গত কিছুদিন আমরা টি-টুয়েন্টি ফরম্যাটে ভালো করেছি। আশা করি আমরা এটা বজায় রাখবো।’

সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন ডানহাতি স্পিনার শেখ মেহেদী হাসান। এক ওভারে দুই উইকেট তুলে নিয়ে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। কিউইদের অল্প রানে আঁটকে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছানোর পর ম্যাচসেরাও হয়েছেন মেহেদী।

ভালো ফর্মে আছেন বাংলাদেশের টপঅর্ডার ব্যাটাররাও। সেখানে অবশ্য টাইগারদের জন্য একটি অনিশ্চিয়তাও রয়েছে। প্রথম ম্যাচে দুর্দান্ত খেলা লিটন চোট পেয়ে খেলতে পারেননি দ্বিতীয়টিতে। রোববারের ম্যাচেও রয়েছে তার না থাকার শঙ্কা। সেক্ষেত্রে তাকে ছাড়াই একাদশ সাজানো হতে পারে টাইগারদের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
সৌম্য সরকার, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, আফিফ হোসেন, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

Tags: টি-টুয়েন্টিনিউজিল্যান্ডবাংলাদেশমাউন্ট মঙ্গানুইলিটনলিড স্পোর্টসশান্ত
Previous Post

আতঙ্ক ছড়াতে নেতা ও প্রার্থীদের হত্যার ষড়যন্ত্র করছে বিএনপি: ওবায়দুল কাদের

Next Post

শিগগিরই আসছে ২য় প্রজন্মের নামজারি সিস্টেম ‘স্মার্ট মিউটেশন’

Next Post
চ্যানেল আই অনলাইন নামজারি সিস্টেমের হোমপেজের স্ক্রিনশট, বাংলাদেশি নাগরিকদের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শিগগিরই আসছে ২য় প্রজন্মের নামজারি সিস্টেম ‘স্মার্ট মিউটেশন’

দুজন ব্যক্তি ধানখেতের মধ্যে শুয়ে আছেন, আশেপাশে ধানের ঝুড়ি ও কাপড়ের ব্যাগ।. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন সিরিজ নিয়ে আসছেন 'শাটিকাপ' নির্মাতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT