চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ইউএনও সাহেব ভালো হইতে পয়সা লাগে না’

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম

এস কে রাসেল by এস কে রাসেল
10:41 অপরাহ্ন 04, জানুয়ারি 2025
in কিশোরগঞ্জ, জনপদ
A A
জনপ্রিয় বক্তা ইউএনও সাহেবের বক্তব্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের পর হাসিনাকে তাড়াইলাম। হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন বলেছিলাম এই যে এসপি, ডিসি ইউনএনওদের রেখে হাসিনা ঠিকই হেলিকপ্টার দিয়ে পালিয়ে যাবে, তখন আপনারা যাইবেন কই? কিন্তু আজকে ওইভাবে বলব না। তবে ইউএনও সাহেব ভালো হইতে পয়সা লাগে না।’

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আমিনুর রহমান ভূইয়া এমাদ মিয়ার ৪৩তম শাহাদাৎবার্ষিকী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।

এসয়ম তিনি আরও বলেন, বিগত ১৭ বছর অনেক অত্যাচার অনেক নির্যাতন নিপীড়ন আমরা সহ্য করেছি আপনাদের ভেঙচি দাঁত দেখার জন্য না। পরিষ্কার যেটা ন্যায়, ন্যায়ের পক্ষে থাকবেন। আর আওয়ামী লীগের যদি দালালি করতে মন চায় তাহলে এখান থেকে রিজাইন দিয়ে নিজে অন্য জায়গায় চলে যাবেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আরও বলেন, এই পাকুন্দিয়া কিন্তু আন্দোলনের জায়গা এই পাকুন্দিয়াবাসী কিন্তু কাউকে ছাড়ে না হাসিনা কেউ ছাড়ি নাই আমরা। সেই কারণেই পাকুন্দিয়া বসে পাকুন্দিয়ার উপরে এই ১৭ বছরে অনেক খুন, অনেক জেল, অনেক রক্ত কিন্তু তারপরও ৫ আগষ্টের পর আমাদের নেতা তারেক রহমান নির্দেশ দিয়েছেন বেগম খালেদা জিয়া নির্দেশ দিয়েছেন যে, বিগত ১৭টি বছর আমাদের নেতা-কর্মীদের বাড়ি-ঘর লুটপাট দখল করেছে। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে স্কুল-কলেজে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে নাই। অনেক শিক্ষিত যুবক চাকরি পায় নাই অনেকেই চাকরি হারিয়েছে কিন্তু ধৈর্যের একটি সীমা আছে ইউএনও সাহেব! ধৈর্যের পরীক্ষা নিয়েন না যেটা ন্যায় ন্যায়ের পথে থাকবেন অন্যায়ভাবে যদি আওয়ামী লীগের হয়ে কিছু করতে চান তাহলে আওয়ামী লীগকে যেভাবে বিদায় করেছি আপনাকেও সেভাবে বিদায় করবো।

তৌফিকুল ইসলাম ট্রাস্টের নির্বাহী পরিচালক সাইফুল ইমাদ সাব্বি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা বিএনপির সহ-সভাপতি ও পাকুন্দিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আমিরুজ্জামান, পাকুন্দিয়া উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৌফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ, ভিপি কামাল উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মিনহাজ উদ্দিন, কেন্দ্রীয় যুবদলের সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খন্দকার আল আশরাফ মামুন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পার্নেল প্রমুখ।

আলোচনা সভা পরিচালনা করেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ভূইয়া।

Previous Post

নিখোঁজের ৩৫ দিন পর মাদ্রাসা ছাত্রের কঙ্কাল উদ্ধার

Next Post

ঘন কুয়াশায় দৌলতদিয়া ও আরিচা নৌরুটে ফেরি চলাচল বন্ধ

Next Post
ঘন কুয়াশায় ঢাকা দৌলতদিয়া ও আরিচা নৌরুটে ফেরি চলাচল বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘন কুয়াশায় দৌলতদিয়া ও আরিচা নৌরুটে ফেরি চলাচল বন্ধ

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে একসঙ্গে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT