চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে কেমন জমলো রাজকুমার-জাহ্নবীর রসায়ন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:47 অপরাহ্ন 01, জুন 2024
in বিনোদন
A A
রাজকুমার-জাহ্নবীর রসায়ন সিনেমার প্রেমের মুহূর্তের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমার পর ক্রিকেট নিয়ে সিনেমা সেভাবে চলেনি। এমনকি রণবীর সিং-দীপিকার ‘৮৩’র ও ভরাডুবি হয়। তবে সেদিক থেকে প্রথম দিন মোটামুটি ভালো আয় করলো রাজকুমার রাও ও জাহ্নবী কাপুর অভিনীত ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে ভারত জুড়ে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবিটি আয় করেছে প্রায় ৭ কোটি রুপি। যেটি মুক্তির প্রথম দিনে সর্বোচ্চ আয়ের দিক থেকে চলতি বছর মুক্তি প্রাপ্ত সিনেমার তালিকায় পঞ্চম তালিকায় রয়েছে।

এদিকে ২০২৪ সালের নিরিখে রাজকুমার-জাহ্নবীর ছবিটি এখনও পর্যন্ত সবচেয়ে বেশি প্রি বুকিং পাওয়া সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে।

শরণ শর্মা পরিচালিত ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ধর্ম প্রোডাকশনস এবং জি স্টুডিও পরিবেশনা। এটি যৌথভাবে প্রযোজনা করেছেন জি স্টুডিও, করণ জোহর, হিরু যশ জোহর এবং অপূর্ব মেহতা। ছবিতে আরও অভিনয় করেছেন কুমুদ মিশ্র, রাজেশ শর্মা, জারিনা ওয়াহাব, অরিজিৎ তানেজা এবং যামিনী দাস।

‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবিতে মহেন্দ্র আগরওয়াল ও মহিমা আগরওয়াল নামে এক বিবাহিত দম্পতির গল্প তুলে ধরা হয়েছে। এই জুটি-র ডাক নাম মাহি, যা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে জড়িত। ছবিতে মহেন্দ্রর ক্রিকেটার হওয়ার অসম্পূর্ণ স্বপ্ন দেখানো হয়েছে, যা তিনি তার স্ত্রী মহিমাকে প্রশিক্ষণ দিয়ে পূরণ করতে চান।

স্পোর্টস ড্রামাটি ভারতের সবচেয়ে প্রিয় খেলা ক্রিকেটকে কেন্দ্র করে নির্মিত। পাশাপাশি একটি পরিবারের সম্পর্ক, স্বামী-স্ত্রীর বোঝাপড়া, আকাঙ্ক্ষায় ভরা ট্রেলার আগেই মন ছুঁয়েছে দর্শকদের।  এখন দেখার পালা মুক্তির প্রথম সপ্তাহে বক্স অফিসে কেমন আর কতটা সাড়া ফেলতে পারে ছবিটি। – বলিউড মুভি রিভিউজ

Tags: 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি'জাহ্নবী কাপুরবক্স অফিসরাজকুমার রাও
Previous Post

সালমানকে হত্যার পরিকল্পনায় ‘পাকিস্তান’ যোগ!

Next Post

দিনাজপুরে পাবদা মাছ চাষে শাকেরার সাফল্য

Next Post
দিনাজপুরে পাবদা মাছ চাষের দৃশ্য, মাছ ধরা ও মাছের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে পাবদা মাছ চাষে শাকেরার সাফল্য

বাংলাদেশ ক্রিকেট স্টেডিয়ামে দর্শকদের ভিড়, খেলার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

এক ম্যাচ পরে হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT