চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শপথ নিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এমপিরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:32 অপরাহ্ন 17, ফেব্রুয়ারি 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

বিএনপির অবস্থান নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে শপথ নিয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবন-এর শপথ কক্ষে তারা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।

এর আগে সকালে বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় জোটের মধ্যে দ্বিধা দেখা দেয়। এ পরিস্থিতিতে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা সংসদ ভবনেই জরুরি বৈঠকে বসেন। বৈঠক শেষে শপথ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি থেকে নির্বাচিত ৬ সংসদ সদস্যদের শপথ নিতে দেখা যায়নি।

এরপর প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জোটের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে আইনপ্রণেতার দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের জানিয়েছিলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না হলে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বৈঠকের পর সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পথেই এগোয় জোট।

শপথ শেষে এমপিরা নিজ নিজ আসনের নাম লিখে শপথপত্রে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে জোটের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট নতুন সংসদে সক্রিয় ভূমিকা রাখার পথে এগিয়ে গেল।

Tags: ১১ দলীয় জোটএ এম এম নাসির উদ্দিনজাতীয় নাগরিক পার্টিজাতীয় সংসদজাতীয় সংসদ ভবনজামায়াতে ইসলামীডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরনবনির্বাচিত সংসদ সদস্যনির্বাচন ২০২৬বাংলাদেশ জামায়াতে ইসলামীবাংলাদেশ রাজনীতিশপথ অনুষ্ঠানসংসদ সদস্য শপথ
Previous Post

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট

Next Post

জুলাইয়ের সাথে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু: সারজিস

Next Post

জুলাইয়ের সাথে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু: সারজিস

জুলাই সনদের সব বিষয় অক্ষরে অক্ষরে পালন করতে অঙ্গীকারাবদ্ধ: সালাহউদ্দিন আহমদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT