চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাস্টিন ট্রুডোর পদত্যাগ দাবিতে এমপিদের আল্টিমেটাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:27 অপরাহ্ন 24, অক্টোবর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
একজন পুরুষ ব্যক্তি পেশাদার পোশাকে দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ২৮ অক্টোবরের মধ্যে পদত্যাগ করতে আল্টিমেটাম দিয়েছেন তার নিজ দল লিবারেল পার্টির বেশ কয়েকজন এমপি। 

এনডিটিভি জানিয়েছে, বুধবার রাজধানী অটোয়ায় একটি রুদ্ধদ্বার বৈঠক ছিল কানাডার সরকারদলীয় এমপিদের। উপস্থিত এমপিদের নিজেদের বক্তব্য দেওয়ার জন্য ২ মিনিট করে সময় দেওয়া হয়েছিল। এসময় অন্তত ২০ জন এমপি ট্রুডোকে পদত্যাগের আহ্বান জানিয়ে বক্তব্য দিয়েছেন। অনেক আইনপ্রণেতা অবশ্য এই দাবির বিরোধিতা করেও বক্তব্য দিয়েছেন। বৈঠকে মোট ১৫৩ জন এমপি উপস্থিত ছিলেন।

বৈঠকে এমপিরা ট্রুডো কীভাবে পদত্যাগ করবেন তার একটি রূপরেখা তুলে ধরেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে যদি ট্রুডো দলীয় প্রধান হিসেবে পদত্যাগ না করেন তাহলে কী হবে সেই বিষয়ে কিছু বলা হয়নি। নথিতে পদত্যাগের পক্ষে যুক্তি দেখিয়ে বলা হয়, এতে লিবারেল পার্টির পুনরুত্থান হতে পারে যেমনটা হয়েছে জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পর।

গত ৯ বছর ধরে কানাডার প্রধানমন্ত্রীর পদে রয়েছেন জাস্টিন ট্রুডো। তবে সাম্প্রতিক বিভিন্ন জরিপ বলছে, দেশের অভ্যন্তরে জনপ্রিয়তা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে তার। আবার একই সময়ে বাড়ছে লিবারেল পার্টির প্রতিপক্ষ কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা। জরিপ বলছে, জনপ্রিয়তার নিরিখে সম্প্রতি লিবারেল পার্টির থেকে ২০ পয়েন্ট এগিয়ে গেছে কনজারভেটিভ পার্টি।

আগামী ২০২৫ সালে পার্লামেন্ট নির্বাচন হবে কানাডায়। দলের শীর্ষ নেতা হিসেবে সেই নির্বাচনে লিবারেল পার্টিকে নেতৃত্ব দেওয়ার কথা ট্রুডোর। কিন্তু ব্যক্তিগত জনপ্রিয়তায় ধস নামায় সামনের নির্বাচনে তার নেতৃত্বের ওপর ভরসা রাখতে পারছেন না দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

Tags: আল্টিমেটামএমপিকানাডাজাস্টিন ট্রুডোট্রুডোপদত্যাগ
Previous Post

জন্মদিনে এবার যে কারণে আয়োজন রাখেননি পরী

Next Post

ময়মনসিংহ ও মৌলভীবাজারে ১৯৮ আইন কর্মকর্তা নিয়োগ

Next Post
বাংলাদেশ সরকারের মন্ত্রনালয় লোগো, সবুজ ও লাল রঙে ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহ ও মৌলভীবাজারে ১৯৮ আইন কর্মকর্তা নিয়োগ

বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যের নিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় মিডিয়া পল্লীর প্লট বরাদ্দ বৈধ: হাইকোর্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT