চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিবিসি অফিসে তল্লাশির নিন্দা জানিয়েছে ব্রিটিশ পার্লামেন্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:16 অপরাহ্ন 22, ফেব্রুয়ারি 2023
in আন্তর্জাতিক
A A
ব্রিটিশ পার্লামেন্টের প্রবেশপথে নিরাপত্তা বাহিনী অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের দিল্লি ও মুম্বাইয়ে বিবিসি অফিসে কর কর্তৃপক্ষের তল্লাশির নিন্দা জানিয়েছে ব্রিটিশ পার্লামেন্ট। এমপিরা বলছেন, বিবিসির কর্মী এবং সম্পাদকমণ্ডলীকে ভয় দেখাতেই দিল্লি ও মুম্বাইয়ে একযোগে তল্লাশি চালিয়েছে আয়কর দপ্তর।

বুধবার বিকেলে বিবিসির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

অধিবেশনে টোরি এমপি ডেভিড রুটলি বলেন, সরকার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমরা মনে করি, বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আমরা চাই, বিবিসির সম্পাদকীয় স্বাধীনতা যেন খর্ব না হয়।

সম্প্রতি বিবিসি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনামূলক একটি তথ্যচিত্র প্রচার করে। যুক্তরাজ্যে প্রচারিত এই তথ্যচিত্রে গুজরাটে ২১ বছর আগেকার ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গায় তখনকার মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকা কী ছিল, তার বিশ্লেষণ করা হয়েছে। প্রচারের পর পরই তা বন্ধের নির্দেশনা দেয় ভারত সরকার।

এরপর গত সপ্তাহে বিবিসির দিল্লি ও মুম্বাইয়ের অফিসে টানা ৫৯ ঘণ্টা তল্লাশি অভিযান চালায় ভারতের আয়কর দপ্তর। ভারতীয় কর কর্তৃপক্ষের দাবি, করছাড় বিষয়ক নানা অনিয়ম করেছে বিবিসি। সেই সূত্রেই একটানা অভিযান।

Tags: বিবিসিব্রিটিশ পার্লামেন্টভারত
Previous Post

নাদাল বলছেন, মেসিই বর্ষসেরার যোগ্য দাবিদার

Next Post

ডেঙ্গুতে হাসপাতালে ৮

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে হাসপাতালে ৮

কুয়েতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT