চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীমঙ্গলে হাওরের পরিবেশ রক্ষায় এ‌গিয়ে এলেন এম‌পি হাজী মু‌জি‌ব

পলাশ চৌধুরী by পলাশ চৌধুরী
10:58 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2026
in জনপদ, সুনামগঞ্জ
A A

পর্যটন শহর শ্রীমঙ্গলের ভুরভুরিয়া পাহাড়ি ছড়ায় জমে থাকা ময়লা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন শ্রীমঙ্গল-কমলগ‌ঞ্জ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিজেই।

আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে শ্রীমঙ্গলের ভুরভুরিয়া পাহাড়ি ছড়ায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারে অভিযান উদ্বোধন করেন তি‌নি।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ‌মো. ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন, শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম এবং শ্রীমঙ্গল উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ।

প‌রিচ্ছন্নতা কাজের পাশাপা‌শি ভুরভুরিয়া ছড়ার পাশের পরিবারগুলোর মধ্যে ময়লা-আবর্জনা জমা রাখার জন্য বারবার ব্যবহারযোগ্য ব্যাগ বিতরণ করেন। একই সঙ্গে পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর জন‌্য লিফলেটও বিতরণ করেন সংসদ সদস‌্য হাজী মু‌জিব।

এইসব ময়লা আবর্জনা হাইল হাওরের দিকে অগ্রসর হওয়া ভুরভুরিয়া ছড়ায় প্লাস্টিকসহ বিভিন্ন বর্জ্য এবং বাসাবাড়ির খাদ্য উচ্ছিষ্ট জমে পানির বড় অংশ দূষিত হয়ে পড়েছে। দুর্গন্ধের কারণে পথচারীদের নাকে কাপড় চেপে ছড়ার পাশ দিয়ে চলাচল করতে দেখা গেছে। উদ্বোধনের পর শ্রীমঙ্গল পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা কোদালসহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে ছড়া থেকে ময়লা তুলে পাড়ে স্তূপ করে রাখেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, এই ছড়াটি হাওরে গিয়ে মিশেছে। দূর-দূরান্ত থেকে ভেসে আসা ময়লা এখানে জমে তীব্র দুর্গন্ধ সৃষ্টি করছে। প্লাস্টিক বর্জ্য হাওরে পৌঁছালে পরিবেশের বড় ক্ষতি হবে। বিষয়টি নিয়ে জনপ্রতিনিধিদের জানানো হলেও এতদিন কার্যকর উদ্যোগ দেখা যায়নি। আজ এমপি সাহেব এসে কাজ শুরু করায় এলাকার লোকজন উৎসাহী হয়েছেন।

সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মু‌জিব) বলেন, সবার আগে আমাদের সচেতন হতে হবে। আমরা সবাই মিলে সচেতন হলে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও গোছানো নগরী গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, ভুরভুরিয়া ছড়ার বিভিন্ন জায়গায় বিপুল পরিমাণ প্লাস্টিক ও অপচনশীল বর্জ্য জমে আছে, যা প্রতিদিন হাইল হাওরে যাচ্ছে। এতে হাওরের পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। ইতোমধ্যে অনেক খাল-বিল ভরাট হয়ে গেছে, বোরো ফসলের জমির উর্বরতা কমছে এবং দেশীয় প্রজাতির মাছ হুমকিতে পড়ছে।

ছড়ার পাড়ের বাসিন্দাদের উদ্দেশে তিনি অনুরোধ জানান, কেউ যেন বর্জ্য ছড়া বা ড্রেনে না ফেলেন।

তিনি বলেন, যাদের কাছে ব্যাগ পৌঁছাবে না, তারা স্বল্পমূল্যের ব্যাগ ব্যবহার করে আলাদাভাবে প্লাস্টিক জমা রাখবেন।

ছড়া দখল প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, যে খালগুলো মানুষের দখলে আছে। আমরা সব জবর-দখল মুক্ত ক‌রে দিবো। তাতে যত বাধা আসবে সেই বাধাও উত্তরণ করবো।

তি‌নি বলেন, বিএনপির নেতাকর্মীরা এখন অনেক শক্তিশালী ও উজ্জীবিত। উপ‌জেলা প্রশাসনের সা‌থে সমন্বয় করে আমরা কাজ করবো।

শ্রীমঙ্গল পৌরসভার ময়লার ভাগার বিষয়ে তিনি বলেন, আমরা ময়লার ভাগার নিয়ে একটি প‌রিকল্পনা করতে হবে। আমরা প্লান করে ময়লার ভাগার এখান থেকে সরানোর ব্যবস্থা করবো যাতে মানুষের কোন অসুবিধা না হয়। এই কাজগুলো আমার জন্য যুদ্ধ। আগে আমি একা ছিলাম এখন আমার সাথে প্রশাসন আছে।

Tags: শ্রীমঙ্গল
Previous Post

শহীদ মিনারে স্লেটে প্রথম লেখার অভিজ্ঞতা অর্জন করল শিশুরা

Next Post

ঠিকাদারকে তুলে নেওয়ার হুমকি, ছাত্রদল নেতার কলরেকর্ড ভাইরাল

Next Post

ঠিকাদারকে তুলে নেওয়ার হুমকি, ছাত্রদল নেতার কলরেকর্ড ভাইরাল

ভারতের বিপক্ষে ‘প্রথম ফাইনালে’ নামছে উইন্ডিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT