চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবিতে চলন্ত ফ্যান ভেঙে পড়ে শিক্ষার্থী আহত, গ্রন্থাগার বন্ধ ঘোষণা

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
8:54 অপরাহ্ন 02, অক্টোবর 2023
in - সেমি লিড, শিক্ষা
A A
চলন্ত ফ্যানের ভাঙা অংশ, যা শিক্ষার্থীর আহতের কারণ হতে পারে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে পড়ার সময় মাথায় সিলিং ফ্যান ভেঙে পড়ে এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় আগামী দু’দিনের জন্য বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বন্ধ ঘোষণা করা হয়েছে। 

সোমবার (২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে গ্রন্থাগারের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী ফারজানা নিপা বলেন, পরীক্ষার প্রস্ততি নিতে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে পড়াশোনা করছিলেন তিনি। সেসময় হঠাৎ করে তার এবং পাশের টেবিলে বসা বিশ্ববিদ্যালয়ের ৪১ ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আনিসুর রহমানের  মাঝে ফ্যানটি ভেঙে পড়ে। এতে আনিসুর গুরুতর আহত হন। মাত্র কয়েক সেন্টিমিটার দূরে থাকায় তিনি বেঁচে গেছেন বলে জানান।  ফ্যানগুলো দ্রুত সংস্কার করা না হলে এভাবে আরও অনেকেই দুর্ঘটনার শিকার হবে আশঙ্কা করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী নুরুজ্জামান শুভ বলেন, ফ্যান খুলে পড়ে গিয়ে মারাত্মক আহত হওয়ার ঘটনা আগেও ঘটেছে। কিন্তু কর্তৃপক্ষের তাও টনক নড়ে না। ফ্যানগুলো পরীক্ষা করার জন্য দুই মাস আগেই কিছু শিক্ষার্থী আবেদন জানিয়েছিল। কিন্তু যারা এর দায়িত্বে আছেন তারা এমন আবেদনপত্রের ব্যাপারটি অস্বীকার করেছেন।

সার্বিক বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ভারপ্রাপ্ত পরিচালক ও ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির অধ্যাপক এম শামীম কায়সার বলেন, আসলে ১৯৮৬ সালে এই ফ্যানগুলো গ্রন্থাগারে লাগানো হয়। সে হিসেবে এগুলো অনেক পুরাতন। ফ্যান পরিবর্তন করাসহ অন্যান্য বিষয়ে আমরা প্রকৌশল অফিসে কয়েকবার চিঠি দিয়েছি। কিন্তু তারা কোন ব্যবস্থা নেয়নি। আজকের দুর্ঘটনার পর আমি সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, আগামী ২ দিনের মধ্যে ফ্যানগুলো সংস্কার করা হবে। এজন্য আগামী দুইদিন লাইব্রেরি বন্ধ থাকবে। এ কাজে শিক্ষার্থীদের সহযোগিতা প্রয়োজন বলে জানান তিনি।

Tags: গ্রন্থাগারজাবি
Previous Post

৩৭ ওভারের ম্যাচে ১৮৮ রান করলো বাংলাদেশ

Next Post

নির্ধারিত সময়ের আগেই শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন হবে

Next Post
বিমানবন্দরের ব্যবস্থাপকদের মিটিংয়ে একজন কর্মকর্তা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্ধারিত সময়ের আগেই শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন হবে

খালেদা জিয়ার বিদেশ যাওয়ার অনুমতি না দেওয়ার বিষয়ে বিএনপির মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে যা হচ্ছে তার সবই অতিরঞ্জিত: স্বরাষ্ট্র মন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT