চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোসাদের গোপন অভিযান নিয়ে আলোচিত যত সিনেমা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:39 অপরাহ্ন 14, জুন 2025
in বিনোদন
A A
মোসাদের গোপন অভিযান নিয়ে সিনেমার দৃশ্য, দুই চরিত্রের মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

১২ জুন ইরানে ইসরায়েলের বিধ্বংসী হামলায় নিহত হন ইরানের সেনা প্রধান, বিপ্লবী গার্ড প্রধানসহ একাধিক শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ইরানের পরমাণু কর্মসূচি—ছয় জন বিজ্ঞানীর মৃত্যু নিশ্চিত করে তেহরান। এটি কেবল একটি সামরিক অভিযান নয়—এর পেছনে ছিল মাসের পর মাস ধরে মোসাদের গোপন অভিযান। এমনটাই দাবি করা হচ্ছে।

ফলে আবারও আলোচনায় চলে এসেছে ইসরায়েলের প্রধান গোয়েন্দা সংস্থার নাম! এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও রহস্যময় গোয়েন্দা সংস্থাগুলোর একটি। এ ধরনের অভিযান কেবল বাস্তবেই নয়, বড় পর্দা ও হালের ওয়েব সিরিজেও বহুবার জায়গা করে নিয়েছে। বাস্তব ও ফিকশনের এই মিশ্রণ আন্তর্জাতিক রাজনীতিতে মোসাদের ভূমিকার গভীরতা আরও স্পষ্ট করে তোলে। চ্যানেল আই অনলাইনের পাঠকদের জন্য থাকলো মোসাদ নিয়ে আলোচিত যতো সিনেমা ও সিরিজের কথা-

মিউনিখ (২০০৫)
স্টিভেন স্পিলবার্গ পরিচালিত এই চলচ্চিত্রটি ১৯৭২ সালের মিউনিখ অলিম্পিকে ইসরায়েলি অ্যাথলেটদের হত্যা এবং তার জবাবে মোসাদের প্রতিশোধ অভিযানের গল্প তুলে ধরে। ছবিটি পাঁচটি অস্কারে মনোনয়ন পায়।

কিদন (২০১৩)
এটি একটি ফরাসি-ইসরায়েলি স্পাই কমেডি। হামাস নেতা মাহমুদ আল-মাবহুহকে দুবাইয়ের এক হোটেলে হত্যা করার ঘটনা ঘিরে ছবির কাহিনি। এই হত্যার পেছনে মোসাদের বিশেষ ইউনিট কিদন কাজ করেছে বলে ধারণা করা হয়।

দ্য এঞ্জেল (২০১৮)
এই ছবির গল্প একজন মিশরীয় গুপ্তচর আশরাফ মারওয়ানকে নিয়ে, যিনি গোপনে মোসাদের জন্য কাজ করতেন। তিনি ছিলেন মিশরের প্রাক্তন প্রেসিডেন্ট নাসেরের জামাতা এবং একটি বড় সরকারি পদে আসীন। তাঁর সরবরাহকৃত তথ্য যুদ্ধ এড়াতে সাহায্য করেছিল।

অপারেশন ফিনালে (২০১৮)
এই ছবিতে দেখানো হয় কীভাবে মোসাদ ১৯৬০ সালে নাৎসি যুদ্ধাপরাধী আডলফ আইখম্যানকে আর্জেন্টিনা থেকে ধরে এনে ইসরায়েলে বিচার করে।

দ্য রেড সি ডাইভিং রিসোর্ট (২০১৯)
এই ছবিতে ক্রিস ইভানস অভিনীত এক মোসাদ এজেন্টের নেতৃত্বে ১৯৮৪-৮৫ সালে অপারেশন মোজেস ও অপারেশন জোশুয়া নামের দুটি মিশনের কথা তুলে ধরা হয়, যেখানে ইথিওপিয়ান ইহুদি শরণার্থীদের সুদানের এক পুরনো সমুদ্রতীরবর্তী রিসোর্ট থেকে গোপনে ইসরায়েলে আনা হয়।

দ্য স্পাই (২০১৯)
মোসাদ নিয়ে সাম্প্রতিক সবচেয়ে আলোচিত নির্মাণ ‘দ্য স্পাই’। এটি অবশ্য সিনেমা নয়, এটি একটি নেটফ্লিক্স মিনিসিরিজ। যা ইসরায়েলি গুপ্তচর এলি কোহেন–এর জীবনের ওপর ভিত্তি করে নির্মিত। এতে এলির চরিত্রে অভিনয় করেছেন সাচা ব্যারন কোহেন। সিরিজটি বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে তৈরি এবং ১৯৬০-এর দশকে সিরিয়ায় গোপনে কাজ করা এলি কোহেনের গুপ্তচরবৃত্তির কাহিনি তুলে ধরে। নিউজ এইটিন

Tags: ইরানইসরায়েলগোয়েন্দা সংস্থামিউনিখমোসাদলিড বিনোদনস্পাই
Previous Post

যেসব রেকর্ড ভেঙে দিলো সাদামাটা এই ছবি!

Next Post

মামলার অস্বাভাবিক চাপ কমাতে আপোষ-মধ্যস্থতা গুরুত্বপূর্ণ: আইন উপদেষ্টা

Next Post
আইন উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মামলার অস্বাভাবিক চাপ কমাতে আপোষ-মধ্যস্থতা গুরুত্বপূর্ণ: আইন উপদেষ্টা

বাংলাদেশের প্রধান রাজনৈতিক নেতাদের সাক্ষাৎকারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরাইলে হামলা এখনই থামছে না: ইরান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT