চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমায় আলোচিত পাঁচ গান

ফিরে দেখা ২০২৪

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:43 অপরাহ্ন 28, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
নাটকীয় পরিবেশে পারফর্মাররা স্টেজে পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমার গানে এ বছর জয়জয়কার অবস্থা দেখা গেছে। অর্ধশত ছবি রিলিজের এই বছরে বেশকিছু গান দর্শকের কাছে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। এসব গানই দর্শকদের কাছে সিনেমাকে পৌঁছে দিয়েছে। শতাধিক গানের মধ্যে দর্শক জনপ্রিয়তার বিচারে চলতি বছরের আলোচিত ৫টি গানের কথা থাকলো এখানে-

রাজকুমার
‘প্রিয়তমা’র বিশ্বব্যাপী সাফল্যের পর ‘রাজকুমার’ সিনেমার টাইটেল গান গেয়ে আরও একবার দর্শক-শ্রোতার হৃদয়ে কড়া নেড়েছেন বালাম-কোনাল জুটি। আসিফ ইকবালের লেখা ও আকাশ সেনের সুরে ‘রাজকুমার’ গানটি দারুণ সাড়া ফেলে। এ গানের চিত্রায়ন হয় যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশনে। গানে পারফর্ম করেছিলেন শাকিব খান ও কোর্টনি কফি।

বরবাদ
‘রাজকুমার’ সিনেমার আরেক গান ‘বরবাদ’। এ গানটিও শ্রোতার প্রশংসা কুড়িয়েছে। প্রিন্স মাহমুদের সুরে আলিফের গাওয়া ‘বরবাদ’ গানটি ছিল শ্রোতাদের পছন্দের তালিকায়। গানটিতে দেখা যায় শাকিব খানকে। পাবনার মনোরম লোকেশন উঠে আসে এ গানের চিত্রায়নে।

ঘুমাইলা ঘুমাইলারে বন্ধু
গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত কাজল রেখা সিনেমার ফোক ধাঁচের গান ‘ঘুমাইলা ঘুমাইলারে বন্ধু’। মাশা ইসলামের গাওয়া এ গান কমপোজ করেন ইমন চৌধুরী। কাজল রেখা সিনেমার এ গানটি দর্শকরা বেশ পছন্দ করেন।

দুষ্টু কোকিল
এ বছরের সবচেয়ে আলোচিত ও সাড়া জাগানো গান ছিল শাকিব খান অভিনীত ‘তুফান’ সিনেমায় কনার গাওয়া ‘দুষ্টু কোকিল’। গানে দেখা যায় মিমিকেও। গানটির কথা-সুর ও সংগীতায়োজনের পাশাপাশি সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন আকাশ। গানটি প্রকাশের পর থেকেই দুই বাংলায় শ্রোতাদের মন জয় করে নেয়। একইসঙ্গে দ্রুতসময়ে ১০০ মিলিয়ন ভিউসে রেকর্ড গড়ে।

লাগে উড়া ধুরা
‘তুফান’ সিনেমার এই গানটিও দর্শক-হৃদয়ে ঝড় তোলে। সমানতালে পাল্লা দিয়েছে অন্যান্য সিনেমার গানের রেকর্ড ভেঙে দেওয়ার। প্রীতম হাসান ও দেবশ্রী অন্তরার গাওয়া এই গানের কথা লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফউদ্দিন; সুর এবং সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান ও রাজ্জাক দেওয়ান। গানে শাকিবের সঙ্গে নাচেন কলকাতার মিমি চক্রবর্তী।

Tags: কনাকোনালদুষ্টু কোকিলরাজকুমারলিড বিনোদনশাকিবসিনেমাসিনেমার গান
Previous Post

গত ১৫ বছরে উচ্চ আদালত মানুষকে নির্যাতনে কাজ করেছে: আইন উপদেষ্টা

Next Post

সংস্কারের বিষয়ে সরকার একা কোনো সিদ্ধান্ত নেবে না: উপদেষ্টা মাহফুজ

Next Post
সাংবাদিক মাহফুজ আলোচনা সভায় বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সংস্কারের বিষয়ে সরকার একা কোনো সিদ্ধান্ত নেবে না: উপদেষ্টা মাহফুজ

বিপিএল খেলোয়াড় শাহীন আফ্রিদি ও কোচের মধ্যে শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

তামিমের ডাকে বিপিএলে শাহীন আফ্রিদি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT