চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেন্সরে যাচ্ছে সাইমন-পরীর সেই নিষিদ্ধ ছবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:49 অপরাহ্ন 14, আগস্ট 2024
in বিনোদন
A A
সাইমন ও পরীর ছবি, সিনেমার দৃশ্য, সেন্সর বোর্ডের আলোচনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৩ সালে সাভারের রানা প্লাজা ধসে অনেক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়। ভবন ধসের ১৭ দিন পর ধ্বংসস্তূপ থেকে রেশমা নামের এক মেয়েকে জীবিত উদ্ধার করা হয়। সেই ঘটনাটিকে কেন্দ্র করে তখন পরিচালক নজরুল ইসলাম খান শুরু করেন ‘রানা প্লাজা’ নামের একটি ছবি।

তখন এ ছবি ঘিরে দর্শকের প্রবল আগ্রহ তৈরি হয়। কিন্তু জট বাঁধে সেন্সর বোর্ডে। টানা তিন বছর সেন্সর বোর্ড, আদালত সবখান থেকে ‘রানা প্লাজা’ মুক্তিতে বাধা আসে। তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত ছবির মুক্তি আটকে যাওয়ায় পরিচালক চরম বিপাকে পড়েন।

‘রানা প্লাজা’ ছবির একটি দৃশ্যে পরীমনি

বর্তমানে দেশে নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আবার আশায় বুক বেঁধেছেন নজরুল ইসলাম খান। তিনি আশা করছেন, ছবিটি এবার সেন্সর ছাড়পত্র পাবে। দর্শক দেখতে পাবে তার ‘রানা প্লাজা’। আগামী সপ্তাহে সব কাগজপত্র ঠিক করে ফের সেন্সরে জমা দেবেন ছবিটি।

নজরুল বলেন, বহু চেষ্টা করেও গত ১০ বছর আমার ছবিটি সেন্সর ছাড়পত্র পায়নি। বোর্ডের সদস্যরা আমার সঙ্গে বসে ছবিটি দেখেছেন, চোখের পানি ফেলেছেন, বুকে জড়িয়ে ধরে বলেছেন, ‘দারুণ ছবি’। অথচ পরের দিন জানলাম, ছাড়পত্র দিতে ওপর থেকে নিষেধ করা হয়েছে।

অভিনেতা একটি সিনেমার দৃশ্যের জন্য প্রস্তুত হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ
‘রানা প্লাজা’ ছবির একটি দৃশ্যে সাইমন

তিনি বলেন,“উচ্চ আদালতে গিয়েও লাভ হয়নি। কে ছিল এর বিরুদ্ধে সেটাও বলা হয়নি আমাকে। দ্বারে দ্বারে ঘুরেছি ছবিটি মুক্তি দেওয়ার জন্য। মন্ত্রীদের কাছেও গিয়েছিলাম। কেউ আমার পাশে দাঁড়াননি। এখন সময়ের পরিবর্তন হয়েছে। মানুষ কথা বলতে পারছে, নিজের মত প্রকাশ করতে পারছে। আশা করছি, আমিও ছবিটি মুক্তি দেওয়ার স্বাধীনতা পাব।”

রানা প্লাজা ধসের ১৭ দিন পর ধ্বংসস্তূপ থেকে রেশমা নামের এক মেয়েকে জীবিত উদ্ধার করার কাহিনী সেই সময়ে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। এমনকি বিশ্ব মিডিয়াতেও গুরুত্ব পায় রেশমা উদ্ধারের খবর। সেই রেশমা ই ‘রানা প্লাজা’র মূল চরিত্র, যেখানে নাম চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমনি। এই ছবিতে নাম লিখিয়েই প্রথম আলোচনায় আসেন এই নায়িকা। ছবিতে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক সাইমনকে।

Tags: নায়কপরীমনিরানা প্লাজালিড বিনোদনসাইমনসেন্সর
Previous Post

পাকিস্তানের সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার

Next Post

ইলন মাস্ক-রাউলিংয়ের বিরুদ্ধে মামলা অলিম্পিক সোনাজয়ী বক্সারের

Next Post
অলিম্পিক সোনাজয়ী বক্সার স্বর্ণপদক হাতে নিয়ে হাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইলন মাস্ক-রাউলিংয়ের বিরুদ্ধে মামলা অলিম্পিক সোনাজয়ী বক্সারের

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনাকে উৎখাতের সাথে জড়িত থাকার অভিযোগ হাস্যকর: যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT