চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মাস্তুল’ মুক্তির কাউন্টডাউন শুরু, ধ্রুব এষের ডিজাইনে প্রথম পোস্টার

প্রথম পোস্টারে ‘মাস্তুল’, ১৭ জুলাই মুক্তি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:44 অপরাহ্ন 17, জুন 2026
in বিনোদন
A A
একজন যুবক সমুদ্রে বসে শান্তির জন্য অপেক্ষা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একের পর এক স্বীকৃতি পাওয়ার পর এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় বাংলাদেশি চলচ্চিত্র ‘মাস্তুল’। মুক্তির ঠিক এক মাস আগে, আজ ১৭ জুন সিনেমাটির প্রথম অফিসিয়াল পোস্টার প্রকাশের মধ্য দিয়ে শুরু হলো আনুষ্ঠানিক প্রচারণা।

আগামী ১৭ জুলাই বড় পর্দায় মুক্তি পাচ্ছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত সিনেমাটি। পোস্টারটি ডিজাইন করেছেন ধ্রুব এষ।

মাস্তুল সিনেমার পোস্টার, যেখানে একজন ব্যক্তি সমুদ্রে বসে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
পোস্টার প্রকাশ উপলক্ষে নির্মাতা জানান, গত বছর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে সিনেমাটির প্রদর্শন পর্ব শেষ হওয়ার পরই এ বছরের শুরুতে মুক্তির পরিকল্পনা ছিল। এমনকি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকেও গত বছরেই প্রদর্শনের অনুমতি নেওয়া হয়।

নির্মাতার ভাষায়,“গত বছর বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রদর্শন পর্ব শেষে এ বছরের শুরুর দিকেই দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিলো, আমরা চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতিও নিয়েছিলাম গত বছরেই। কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং নিজেদের প্রস্তুতি আরও জোরদার করে ‘মাস্তুল’ বড় পর্দায় নিয়ে আসতে কিছুটা বিলম্ব হলো। ১৭ জুলাই,২০২৬ আমরা সিনেমাটির মুক্তির দিন চূড়ান্ত করেছি, আশা করছি এ যাত্রায় আমরা সবাইকে পাশে পাবো।”

আন্তর্জাতিক অঙ্গনে ইতোমধ্যেই আলোচিত হয়েছে ‘মাস্তুল’। সিনেমাটি ৪৭তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে ‘স্পেশাল মেনশন’ পুরস্কার অর্জন করে। জুরিদের ভাষায়, “দৈনন্দিন জীবনের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গির জন্য” এই স্বীকৃতি দেওয়া হয়।

নদীতে একজন পুরুষের মাথা ব্যথা অনুভব করছেন, পাশে একজন শিশু।. Channel i News - চ্যানেল আই নিউজ
মাস্তুল-এর একটি দৃশ্যে ফজলুর রহমান বাবু

এরপর রাশিয়ার ১৮তম চেবোক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটি অর্জন করে ‘বেস্ট আর্টিস্টিক কন্ট্রিবিউশন’ পুরস্কার। পাশাপাশি স্পেনের ২৬তম ইমাজিন ইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘সেরা মানবিক চলচ্চিত্র’ বিভাগেও মনোনয়ন পেয়েছে।

‘মাস্তুল’-এর গল্প আবর্তিত হয়েছে একটি জ্বালানীবাহী তেলের ট্যাংকারের বৃদ্ধ রাঁধুনি মকবুল এবং বন্দর এলাকার এক পথশিশু নূরাকে ঘিরে। তাদের সম্পর্কের ভেতর দিয়ে উঠে এসেছে নদী ও বন্দরে ভাসমান মানুষের জীবন, বিচ্ছিন্নতা, স্নেহ, ক্ষমতার দ্বন্দ্ব এবং টিকে থাকার সংগ্রাম।

বাস্তবতার আবহ ধরে রাখতে সিনেমাটির শুটিং হয়েছে বাস্তব লোকেশনে—ব্যস্ত জাহাজ, নদীবন্দর ও জনবহুল মাছবাজারে। নির্মাতা জানিয়েছেন, পেশাদার অভিনেতাদের পাশাপাশি ট্যাংকারে কর্মরত প্রকৃত খালাসিদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে নির্মাণ প্রক্রিয়ায়।

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্মাতা মোহাম্মদ নুরুজ্জামান

নির্মাতার নিজ শহর এবং বাংলাদেশের অন্যতম ব্যস্ত নদীবন্দর নারায়ণগঞ্জের প্রেক্ষাপটে নির্মিত ‘মাস্তুল’-এ অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, শাহজাহান শোভন ও সিফাত বন্যাসহ অনেকে।

মাস্তুল এর সিনেমাটোগ্রাফি সামলেছেন মোহাম্মদ আরিফুজ্জামান, শিল্প নির্দেশনায় ছিলেন হুসনাইন লিঙ্কন, সংগীতে চৈতন্য রাজবংশী, কাস্টিং ডিরেক্টর যুবরাজ শামীম এবং প্রচারণার গানের সংগীত পরিচালনা করেছেন লাবিক কামাল গৌরব। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে সিনেমাকার এবং ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রচারণায় যুক্ত রয়েছে টঙঘর টকিজ।

Tags: আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবআমিনুর রহমান মুকুলআরিফ হাসানদীপক সুমনফজলুর রহমান বাবুমাস্তুললিড বিনোদনশাহজাহান শোভনসিকদার মুকিতসিফাত বন্যা
Previous Post

হামে আরও ৪ শিশুর মৃত্যু

Next Post

ফজলুল হক: বাংলা চলচ্চিত্র সাংবাদিকতা ও শিশু চলচ্চিত্রের পথিকৃৎ

Next Post
একে ফজলুল হক, বাংলা চলচ্চিত্র সাংবাদিকতা ও শিশু চলচ্চিত্রের পথিকৃৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফজলুল হক: বাংলা চলচ্চিত্র সাংবাদিকতা ও শিশু চলচ্চিত্রের পথিকৃৎ

বাংলাদেশ ব্যাংকের কেন্দ্রীয় ব্যাংক ভবন ও ইস্লামী ব্যাংকের অফিস ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন দিনে সাড়ে ৬ হাজার কোটি টাকা ঋণ দিল কেন্দ্রীয় ব্যাংক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT