চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভয়ে ক্ষমতাসীনদের মুখ শুকিয়ে গেছে: মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:54 অপরাহ্ন 18, আগস্ট 2023
in রাজনীতি
A A
মির্জা ফখরুল জনসভায় বক্তৃতা দিচ্ছেন, সমর্থকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভয়ে ক্ষমতাসীনদের মুখ শুকিয়ে গেছে। এখন আর টেলিভিশনে চকচকে মুখ দেখা যায় না। চকচকে কাপড় পরে সামনে আসে না।

শুক্রবার ১৮ আগস্ট বিকেলে রাজধানীর দয়াগঞ্জে সরকারের পদত্যাগের একদফা দাবিতে ঢাকা দক্ষিণ বিএনপির গণমিছিল পূর্ব সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন।

তিনি বলেন,ক্ষমতাসীন দলের নেতারা এখন ভয়ে নানা আবল-তাবোল বকছেন, বিদেশে পাচার করা সম্পদ ও বাড়ি রক্ষার দুশ্চিন্তায় তাদের রাতে ঘুম হয় না। সরকারি দলের নেতাদের দিকে ইঙ্গিত করে ফখরুল বলেন, আজকে শেখ হাসিনা সংবিধান অনুযায়ী নির্বাচনের কথা বলছেন। কোন সংবিধান? যে সংবিধান কাটাছেঁড়া করে শেষ করা হয়েছে। সেই সংবিধানের কথা বলছেন!

ফখরুল বলেন, আমেরিকার ভিসানীতির ভয়ে তারা অনেক উল্টাপাল্টা কথা বলা শুরু করেছে। এখন ভারত মহাসাগর আর আরব সাগর বলে লাভ নাই। কোন দিকেই পালানোর পথ নাই। মানে মানে কেটে পড়ুন, নয়তো জনগণের আন্দোলনে উত্তাল তরঙ্গে সুনামীর মতো ভেসে যেতে হবে।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শেখ হাসিনার সময় শেষ। এখন তিনি কীভাবে বিদায় নেবেন সেটা তাকে ভাবতে হবে। তাকে আর ক্ষমতায় থাকতে দেওয়া হবে না। শেখ হাসিনাকে ১৮ কোটি মানুষ বিশ্বাস করে না। কেউ তাদের অধীনে ভোটে যাবে না। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে ১৮ কোটি মানুষ বাঁচবে না।

এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ সকালে বিদেশিদের গালি দেয়, বিকেলে ফুলের ডালা নিয়ে দাঁড়িয়ে থাকে। গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে কথা বলে যে শক্তি, জনগণের আন্দোলনকে সমর্থন করে যারা তারাই বাংলাদেশে বন্ধু। যারা মানুষের ভোটাধিকারের বিপক্ষে কথা বলবে তারা কখনও বন্ধু হতে পারে না। কারা জনগণের পক্ষে আছে কারা বিপক্ষে আছে বাংলাদেশের মানুষ তা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি আবদুস সালাম বলেন, গ্রেপ্তার করে আন্দোলন থামানো যাবে না। আমরা মারামারি চাই না। কিন্তু আওয়ামী লীগ মারামারি করতে চাইলে ছেড়ে দেওয়া হবে না।

সালাম বলেন, ‘আপনারা খালেদা জিয়াকে জেলে বন্দী করেছেন। তাকে কী খাইয়েছেন? ধরা পড়ার ভয়ে তাকে বিদেশে চিকিৎসার জন্য যেতে দিচ্ছেন না।’

Tags: গণমিছিলবিএনপিবিএনপি-মির্জা ফখরুলবিএনপি’র সারাদেশে গণমিছিলমির্জা ফখরুল
Previous Post

মার্ভেলের সুপারহিরো উদযাপনের রহস্য জানালেন মেসি

Next Post

বিটিআই আমদানিকারক মার্শাল এগ্রোভেট কালো তালিকাভুক্ত: ডিএনসিসি

Next Post
চ্যানেল আই অনলাইন এর সদস্যদের গ্রুপ ছবি, সবাই হাসিমুখে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিটিআই আমদানিকারক মার্শাল এগ্রোভেট কালো তালিকাভুক্ত: ডিএনসিসি

ফিফা কর্মকর্তাদের সাথে সাক্ষাৎরত দুই ব্যক্তি হাত মেলাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'আমি দুঃখিত, কিন্তু ফিফা সঠিক ছিল'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT