চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিউয়ের জন্য নেগেটিভ প্রশ্নে মানুষকে বিব্রত করি না: মৌসুমী মৌ

অক্টোবর থেকে মার্চ পর্যন্ত কোনো শিডিউল নেই মৌসুমীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:36 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2026
in বিনোদন
A A

উপস্থাপনায় ব্যস্ততা, অভিনয়ে বেছে বেছে কাজ আর বিজ্ঞাপনে সরব উপস্থিতি- সব মিলিয়ে নিজের আলাদা একটি জায়গা তৈরি করেছেন মৌসুমী মৌ। টেলিভিশনের পর্দা থেকে করপোরেট মঞ্চ, স্পোর্টস শো থেকে সেলিব্রিটি টকশো; উপস্থাপনায় নিয়মিতই দেখা মেলে তার।

তবে এত ব্যস্ততার মাঝেও অভিনয়ের ক্ষেত্রে বেশ বেছে পা ফেলতে চান মৌসুমী মৌ। গতানুগতিক কিংবা শুধুই ভিউনির্ভর কাজের চেয়ে গল্প ও চরিত্রের গুরুত্বকেই বেশি প্রাধান্য দেন এই উপস্থাপক ও অভিনেত্রী। তাই অভিনয়ে নিয়মিত হওয়ার ইচ্ছা থাকলেও ‘যে কোনো কাজ’ করতে রাজি নন মৌসুমী মৌ।

বিশেষ করে দিবস কেন্দ্রিক নাটকগুলোতে বেশি দেখা যায় তাকে। কিছু দিন আগেই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলেন প্রয়াত কথা সাহিত্যিক রাবেয়া খাতুনের লেখা গল্প অবলম্বনে আবুল হায়াতের পরিচালনায় সখিনা-তে, মে দিবসে ‘সুতোয় বাঁধা জীবন’ ছাড়াও আইস্ক্রিনের আলোচিত ওয়েব সিরিজ চক্র-২-তেও ছিলেন মৌ।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপকালে মৌ যেমনটা বললেন, অভিনয় তো করতেই চাই। যে কলগুলো পাই সেই কাজগুলো আমি করতে চাই না। ভিকি জাহেদের চক্র ২-তে কাজ করেছি অনেক ডেডিকেশন দিয়েছি। এই ধরনের কাজের অংশ হতে চাই। মানে যা গতানুগতিক সেগুলো আমি করতে চাই না। নিয়মিত ভিউয়ের জন্য যেসব নাটক হয় সেগুলো আমি করতেই চাই না।

কিন্তু নাটকে ভিউ কেন্দ্রিক কাজগুলোই বেশি হচ্ছে। এর ফলে বেশি দর্শকদের কাছে পৌঁছানো যায়, প্রযোজক থেকে সংশ্লিষ্টরা লাভবান হন। তাহলে ভিউ বা ভাইরাল কাজ কেন করতে চান না? মৌসুমী মৌয়ের উত্তর, আমি আসলে ভিউ টাইপের আর্টিস্ট না। এজন্য চাই না এসব কাজ করতে। আমার স্পোর্টস শো, স্টার নাইট, সেলিব্রেটি টকশো, রান্নার অনুষ্ঠানের উপস্থাপনা দেখে থাকেন, তারা এক শ্রেণির দর্শক। তারা আমার কাজ পছন্দ করেন। ভিউ কেন্দ্রিক কাজগুলো করলে হয়তো আমার দর্শকরা মনঃক্ষুণ্ণ হবেন। দর্শকদের কাছে সেই জায়গাটা নষ্ট হোক চাই না।

বাছবিচার করে অভিনয় করলেও মৌ উপস্থাপনায় ডুবে থাকেন মাসভর। বললেন, সুস্থ থাকলে তো আমি ত্রিশ দিনই কাজ করতে পারি। কিন্তু কিছুদিন আগে পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় একুশ দিন স্টার নাইট, ক্যাফে লাইভ নিয়মিত শো বলে এটা ছাড়া কোনো কাজ করতে পারিনি। যেগুলো কথা দেয়া ছিল অসুস্থতার জন্য সেগুলো করতে পারিনি। নিজেকে সময় দিয়েছি। আবার অক্টোবর থেকে মার্চ পর্যন্ত আমার কোনো শিডিউল নেই। বড় বড় শোগুলো চূড়ান্ত করা হয়েছে। আশা করছি, প্রতিটি কাজ সুন্দরভাবে করতে পারবো।

ভিউ কেন্দ্রিক আর্টিস্ট না হয়েও ছমাস শিডিউল নাই! এই প্রসঙ্গ উঠতেই ফোনের ওপারে একগাল হাসি দিয়ে মৌসুমী মৌ বলেন, আমি তো গেস্টদের পঁচা প্রশ্ন করি না। ভিউয়ের জন্য নেগেটিভ প্রশ্নে বিব্রত করি না। তবে হ্যাঁ, আমার শোতেও ভিউ হয়, সেগুলো পজিটিভ প্রশ্নের মাধ্যমে। দেখবেন মানুষ সেগুলো পছন্দ করে।

এসবের বাইরে শুভেচ্ছাদূত হিসেবেও কাজ করছেন মৌসুমী মৌ। একটি ডিটার্জেন্ট পাওডারের পাশাপাশি ইস্পাহানি মির্জাপুর চায়ের শুভেচ্ছাদূত হিসেবে আরও দুবছর যুক্ত থাকছেন মৌ। এই সুবাদে চ্যানেল আইতে প্রচারিত ইস্পাহানি বাংলাবিদের উপস্থাপনা করবেন বলেও জানান মৌ।

Tags: অভিনয়ইউটিউবউপস্থাপনানাটকভিউমৌসুমী মৌলিড বিনোদন
Previous Post

বেতন-সুবিধার দাবিতে উত্তাল ফ্রান্স, শিক্ষার্থীসহ আটক ৪৪০

Next Post

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ, কবে কোথায় খেলা

Next Post

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ও ত্রিদেশীয় সিরিজ, কবে কোথায় খেলা

মধ্যবর্তী নির্বাচনের শেষ ৩২ দিন মাঠে থাকবেন ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT