চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজের ‘বোতল ছুড়ে মারা’ নিয়ে যা বললেন মৌসুমী হামিদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:17 অপরাহ্ন 01, অক্টোবর 2023
in বিনোদন
A A
দুইজন ব্যক্তির ছবি, একজন পুরুষ ও একজন মহিলা, বাইরে অবস্থান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার রাতে অপ্রীতিকর ঘটনার জেরে সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল) সাময়িক স্থগিতের ঘোষণা দিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। তবে সিসিএল নিয়ে বিতর্ক যেন থামছেই না। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে সমালোচনা যেমন হচ্ছে, তেমনি হাস্যরসেও মজেছে নেটিজেনদের বিরাট একটা অংশ।

সিসিএলে চিত্রনায়ক শরিফুল রাজের বিরুদ্ধে উঠা ‘বোতল ছুড়ে মারা’র অভিযোগ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মৌসুমী হামিদ। কারণ,  কেউ কেউ বলছেন -এই বোতল ছুড়ে মারাকে নিয়েই বিশৃঙ্খলার সূচনা। এক উঠতি নায়িকা গণমাধ্যমের কাছে এ নিয়ে কড়া অভিযোগও তুলেন!

শুক্রবার রাতে মৌসুমী হামিদকে বোতল ছুড়ে মারেন শরিফুল শরিফুল রাজ! এ নিয়ে গত দুদিন ধরে অন্তর্জালে তুলোধুনো হচ্ছেন ‘পরাণ’ তারকা রাজ। এবার এ বিষয়ে মুখ খুললেন মৌসুমী হামিদ।

তিনি বলেন,‘রাজ বোতল ছুড়ে মেরেছিলেন ফ্লোরে। বোতলটা ফেটে আমার গায়ে পানি লেগেছে মাত্র। আমি নিজে এটা নিয়ে কোন অভিযোগ করিনি। কারণ আমি দেখেছি আমাকে বা অন্য কাউকে উদ্দেশ্য করে বোতল টা তিনি মারেন নি।”

শরিফুল রাজ খেলায় অংশ নিয়েছেন নির্মাতা মোস্তফা কামাল রাজের দলের হয়ে। যে দলের বিরুদ্ধে দীপংকর দীপনের দলের সদস্যদের উপর হামলার অভিযোগ উঠে। মৌসুমী হামিদ ছিলেন নির্মাতা গিয়াসউদ্দিন সেলিমের দলের একজন সদস্য। শুক্রবার রাতে যখন দীপংকর দীপন-মোস্তফা কামাল রাজের দলের মধ্যে বিশৃঙ্খলা শুরু হয়, তার প্রত্যক্ষদর্শী ছিলেন মৌসুমী হামিদ।

এসময় শরিফুল রাজকে উল্টো উত্তেজিতদেরকে ঠেকাতে দেখেছেন জানিয়ে মৌসুমী হামিদ বলেন,“যারা উত্তেজিত ছিল তাদেরকে ঠেকানোর চেষ্টাও করছিল রাজ। শুধু শুধু কেন বার বার ছড়ানো হচ্ছে এটা আমি জানি না।”

Tags: নাটকবোতলমৌসুমীমৌসুমী হামিদসিনেমাসিসিএল
Previous Post

চ্যানেল আই’র ২৫ বছরে পদার্পণ

Next Post

সেলিব্রেটি ক্রিকেট লিগে সেলেব্রিটি ক’জন ছিল?

Next Post
সেলিব্রেটি ক্রিকেট লিগে অংশগ্রহণকারী সেলিব্রেটি খেলোয়াড়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সেলিব্রেটি ক্রিকেট লিগে সেলেব্রিটি ক’জন ছিল?

শাদাবের পছন্দের দুই ভারতীয় ক্রিকেটার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যে দুই ভারতীয় ক্রিকেটারকে পছন্দ করেন শাদাব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT