চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবদিন মাস্টারের মৃত্যুতে জেদ্দায় শোকসভা ও দোয়া মাহফিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:49 অপরাহ্ন 05, ফেব্রুয়ারি 2026
in প্রবাস সংবাদ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত শিক্ষক, চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের কৃতি সন্তান আলহাজ্ব জয়নাল আবদিন মাস্টারের ইন্তেকালে জেদ্দায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) জেদ্দা চাঁদপুর সমিতির উদ্যোগে জেদ্দার রামাদা হোটেলের কনফারেন্স হলে এই শোকসভার আয়োজন করা হয়।

শোকসভায় বীর মুক্তিযোদ্ধা পিতার জন্য দোয়া কামনা করেন চাঁদপুর জেলা সমিতির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও ইনভেস্টর হাবিবুর রহমান রাঢ়ী।

অনুষ্ঠানে সৌদি বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান, নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক ইনভেস্টর জাকির হোসেন, সৌদি বাংলা গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম, চাঁদপুর সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার, কুমিল্লা সমিতির সভাপতি কাজী নেয়ামুল বশির ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, শরীয়তপুর সমিতির সভাপতি হাবিবুর রহমান বেপারী, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল (ইংরেজি শাখা)-এর সাবেক চেয়ারম্যান ওমর ফারুক, মেজবাহ উদ্দিন, কমিউনিটি ব্যক্তিত্ব সারতাজুল আলম দিপু, বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা এম ওয়াই আলাউদ্দিনসহ জেদ্দায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শোকসভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে পরাধীন বাঙালি জাতিকে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য জীবন বাজি রেখে রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবদিন মাস্টার। স্বাধীনতার পর তিনি শিক্ষকতা পেশায় যুক্ত হয়ে আজীবন শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন এবং বহু দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে নিজের অর্থায়নে পড়াশোনার সুযোগ করে দিয়েছেন।

বক্তারা আরও বলেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি বাংলাদেশকে নিয়ে ভাবতেন। তার স্বপ্ন ছিল—রাষ্ট্র পরিচালনায় মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন ঘটবে। উল্লেখযোগ্য বিষয় হলো, জীবদ্দশায় তিনি কখনো কোনো সরকারি সুযোগ-সুবিধা বা ভাতা গ্রহণ করেননি।

শিক্ষকতা ও মুক্তিযুদ্ধের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি তার সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তুলেছেন। প্রবাসে কর্মরত তার সন্তানেরা নিজ নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে প্রবাসী বাংলাদেশিদের জন্য ‘রেমিটেন্স যুদ্ধে’ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন, যা জাতির এই সূর্যসন্তানের আদর্শেরই ধারাবাহিকতা।

অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবদিন মাস্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান। শেষে তার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Tags: দোয়া মাহফিলবীর মুক্তিযোদ্ধা
Previous Post

অভিনয় ছাড়ার ঘোষণা দিয়ে যা বললেন তাহিয়া

Next Post

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

Next Post

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন যুব ও ক্রীড়া উপদেষ্টা

ছবি: সংগৃহীত

নির্বাচনী ছুটিতেও মেট্রোরেল চলবে, ভোটের দিন থাকবে বাড়তি ট্রেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT