চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:02 পূর্বাহ্ন 14, আগস্ট 2026
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সংবাদে ইরফানের চোখের জল. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দোস্ত, মাফ করে দিস যদি ফিরে না আসি।’ কিডনি প্রতিস্থাপনের জন্য অপারেশন থিয়েটারে যাওয়ার আগে বন্ধু ও অভিনেতা ইরফান সাজ্জাদের সঙ্গে এটাই ছিল নাট্যকার ও নির্মাতা তানিন রহমানের শেষ কথাগুলোর একটি।

সেই কথার পরদিন কিডনি ট্রান্সপ্লান্ট সফল হলেও তার পরের দিনই অনন্তলোকের পথে পাড়ি জমান তানিন। বন্ধুর সেই শেষ কথাই এখন বারবার মনে পড়ছে ইরফান সাজ্জাদের।

তানিন রহমানের মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক স্মৃতিচারণে এমনই আবেগঘন কথা লিখেছেন ইরফান। তিনি জানান, পরিচালক কিংবা লেখক হওয়ারও আগে তানিন ছিলেন তার খুব কাছের বন্ধু।

ইরফান লিখেছেন, ‘একজন ডিরেক্টর এবং রাইটার হওয়ার আগে তানিন ছিল আমার ভালো বন্ধু। অনেক ছোট থেকে শারীরিকভাবে ও যে স্ট্রাগলটা করেছে সেটা অভাবনীয়!’

তানিনের সঙ্গে শেষ কথোপকথনের স্মৃতিও তুলে ধরেছেন ইরফান। অপারেশনে যাওয়ার আগে তানিনের সঙ্গে শেষবার কথা হয়েছিল তার। তখন কাঁদছিলেন তানিন। বন্ধুকে বলেছিলেন, ‘দোস্ত মাফ করে দিস যদি ফিরে না আসি।’

ইরফান তখন তাকে আশ্বস্ত করে বলেছিলেন, ‘তাড়াতাড়ি অপারেশন শেষ কর, আমি দেখা করতে আসবো।’

কিন্তু সেই দেখা আর হলো না। ইরফান জানান, পরদিন তানিনের কিডনি ট্রান্সপ্লান্ট সফলভাবে সম্পন্ন হয়েছিল। কিন্তু তার পরের দিনই এলো মৃত্যুর খবর। ইরফানের ভাষায়, “বুধবার কিডনি ট্রান্সপ্লান্ট সাকসেসফুল হলো আর বৃহস্পতিবার মানুষটা নাই!’

বন্ধুর মৃত্যুর খবর পাওয়ার পর নিজেকে সামলাতে পারছিলেন না ইরফান। শুটিংয়েও মন দিতে পারেননি। বারবার চোখ ভিজে আসছিল তার।

তানিনের শেষ কথার প্রসঙ্গ টেনে ইরফানের মনে হয়েছে, হয়তো নিজের পরিণতি সম্পর্কে কোনো এক অজানা আশঙ্কা তার ছিল। তিনি লিখেছেন, ‘হয়তো তার জানা হয়ে গিয়েছিল সে আর ফিরে আসবে না!!’

তানিন রহমানের কাজের মূল্যায়ন করতেও ভুলেননি ইরফান। তার মতে, অনেক দর্শক হয়তো তানিনকে ব্যক্তিগতভাবে চিনতেন না, কিন্তু বড় বড় পরিচালকের বহু জনপ্রিয় কাজের পেছনের গল্পকার ছিলেন তিনি। পাশাপাশি পরিচালক হিসেবেও তানিন ছিলেন দুর্দান্ত- এমনটাই মনে করেন ইরফান।

স্মৃতিচারণের শেষদিকে বন্ধুর উদ্দেশে আবেগঘন বিদায় জানিয়েছেন এই অভিনেতা। তানিনের পাঠানো শেষ ভয়েস মেসেজটি যত্ন করে রেখে দেওয়ার কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘তোর লাস্ট পাঠানো ভয়েস এসএমএস টা আমি খুব যত্ন করে রেখে দিব দোস্ত। শান্তিতে ঘুমা।’

দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগছিলেন তানিন রহমান। বুধবার মিরপুর কিডনি ফাউন্ডেশন হাসপাতালে তার কিডনি ট্রান্সপ্লান্ট সফলভাবে সম্পন্ন হয়। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার হঠাৎ হার্ট অ্যাটাক করলে মারা যান তিনি। এক দশকেরও বেশি সময় ধরে নাটক লিখেছেন তানিন; তার গল্প ও চিত্রনাট্যে তৈরি হয়েছে দর্শকপ্রিয় বহু নাটক।

Tags: ইরফান সাজ্জাদতানিন রহমাননাট্যকারবন্ধুলিড বিনোদন
Previous Post

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

Next Post

রাজধানীর আকাশে মেঘ, হতে পারে বজ্রসহ বৃষ্টি

Next Post

রাজধানীর আকাশে মেঘ, হতে পারে বজ্রসহ বৃষ্টি

Imran Khan speaking outdoors, wearing a black suit and shirt. Channel i News - চ্যানেল আই নিউজ

কারাগারে ইমরান খানের মৃত্যুর গুঞ্জন: পাকিস্তান সরকার যা বলছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT