চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তাঁর অসামান্য ভূমিকা স্মরণীয় হয়ে থাকবে’

কণ্ঠযোদ্ধা সুজেয় শ্যামের প্রয়াণে শিল্পকলার শোক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:58 পূর্বাহ্ন 19, অক্টোবর 2024
in বিনোদন
A A
প্রবীণ নেতা ও সংগঠকের ছবি, স্মরণীয় ব্যক্তিত্বের সম্মাননা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক, সংগীতত পরিচালক ও সুরকার সুজেয় শ্যাম এর প্রয়াণে শোক প্রকাশ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক, সংগীত পরিচালক ও সুরকার সুজেয় শ্যাম এর প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ।

সৈয়দ জামিল বলেন, “স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক হিসেবে সে সময় তিনি যে গানগুলো রচনা করেছিলেন ও সুর করেছিলেন তা মুক্তিযোদ্ধাদের যুদ্ধ জয়ে অনুপ্রাণিত করেছিলো। সাধারণ মানুষের কাছেও জনপ্রিয় হয়ে ওঠে সে সময় বেতারে প্রচারিত তাঁর গানগুলো। পরবর্তীতে এই প্রজন্মের কাছে এখনও তারঁ অনেক গান সাধারণের মুখে মুখে ফেরে। সে কারণেই সুজেয় শ্যামের মতো একজন গুণী সংগীতজ্ঞকে হারিয়ে আমরা শোকাহত।”

মহাপরিচালক বলেন,“এ দেশের সংগীত অঙ্গণে এবং বাংলাদেশের অভ্যুদয়ের বিরুপ পরিস্থিতিতে কণ্ঠসৈনিক হিসেবে তিনি যে অসামান্য ভূমিকা রেখে গেছেন তা স্মরণীয় হয়ে থাকবে।”

একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গীতিকার শহীদুল আমিনের লেখা বিজয়ের প্রথম গান “বিজয় নিশান উড়ছে ওই” গানটির সুর ও সংগীত পরিচালনা করেন সুজেয় শ্যাম। এছাড়া “রক্ত দিয়ে নাম লিখেছি”, ‘মুক্তির একই পথ সংগ্রাম”সহ অনেক জনপ্রিয় গানের সুর করেছেন তিনি।

তার অসামান্য অবদানের জন্য ২০১৫ সালে সুজেয় শ্যাম শিল্পকলা পদকে ভূষিত হয়েছেন।

বৃহষ্পতিবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সুজেয় শ্যাম। তাঁর বয়স হয়েছিলো ৭৮ বছর। দীর্ঘদিন ক্যানসারে ভুগে না ফেরার দেশে পাড়ি জমালেন গুণী এই সংগীতজ্ঞ।

Tags: লিড বিনোদনশিল্পকলাসংগীতসুজেয় শ্যামসৈয়দ জামিল আহমেদ
Previous Post

হারিয়ে যাচ্ছে চিড়াকুটি পাড়ার সুগন্ধি চিড়ার ঐতিহ্য

Next Post

স্বর্ণের দামে বিশ্ববাজারে রেকর্ড, বাড়তে পারে দেশেও

Next Post
স্বর্ণের দোকানে সোনার অলংকার দেখছেন ক্রেতা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বর্ণের দামে বিশ্ববাজারে রেকর্ড, বাড়তে পারে দেশেও

বজ্রপাতের সাথে ঝড়ের দৃশ্য, আকাশে কালো মেঘের নিচে আলোচ্য বজ্রপাত।. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT