চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাট্যাচার্য সেলিম আল দীনের প্রয়াণ দিবসে শ্রদ্ধা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:41 অপরাহ্ন 14, জানুয়ারি 2025
in বিনোদন
A A
শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে নাট্যাচার্য সেলিম আল দীনের স্মরণে শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

রবীন্দ্রত্তোর বাংলা ভাষার শ্রেষ্ঠ নাট্যকার সেলিম আল দীনের প্রয়াণ দিবস নানা কর্মসূচির মাধ্যমে পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ।

২০০৮ সালের এই দিনে উপমহাদেশের এ বরেণ্য নাট্যকার মারা যান। তিনি ছিলেন ঢাকা থিয়েটারের প্রতিষ্ঠাতা সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি।

দিবসটি উপলক্ষে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ থেকে সকাল সাড়ে ১০টায় একটি স্মরণযাত্রা সেলিম আল দীনের সমাধিস্থলে গিয়ে শেষ হয়। স্মরণযাত্রায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, দেশের সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিবর্গ, সেলিম আল দীনের স্বজনেরা অংশগ্রহণ করেন।

রেলওয়ে স্টেশনে যাত্রীরা অপেক্ষা করছে, ট্রেন আসার অপেক্ষায়. Channel i News - চ্যানেল আই নিউজ পরে নাট্যকার সেলিম আল দীনের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানায় বাংলাদেশ গ্রাম থিয়েটার ও ঢাকা থিয়েটার। চার দিনব্যাপী রয়েছে সেলিম স্মরণোৎসব। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ গ্রাম থিয়েটার ও ঢাকা থিয়েটারের উদ্যোগে আগামি ১৭ জানুয়ারি রয়েছে সেলিম আল দীন রচিত নাটক ‘নিমজ্জন’-এর প্রদর্শনী। নাসির উদ্দিন ইউসুফ নির্দেশিত নাটকটি এদিন সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশি শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় প্রদর্শিত হবে।

১৮ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হবে ‘যুগচলতি রীতিবিরোধী কথাকারুকার: সেলিম আল দীন’ শিরোনামে সেমিনার। যেখানে মূল প্রবন্ধ পাঠ করবেন স্বকৃত নোমান। ১৯ জানুয়ারি রাত ১০টায় বাংলাদেশ গ্রাম থিয়েটার ও ঢাকা থিয়েটার এর ফেসবুকে পেজে প্রচারিত হবে সেলিম আল দীনকে নিয়ে নির্মিত ভিডিও চিত্র ‘বহুমাত্রিক সেলিম আল দীন’, যেখানে খ্যাতিমান এই নাট্যকারের জীবন ও কর্ম সম্পর্কে তুলে ধরা হবে।

১৯৪৯ সালে ১৮ আগস্ট ফেনীর সোনাগাজিতে জন্মগ্রহণ করেন সেলিম আল দীন। ১৯৭৪ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। তার হাত ধরেই ১৯৮৬ সালে যাত্রা শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ।

২০০৮ সালের ১৪ জানুয়ারি রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন রবীন্দ্রত্তোর শ্রেষ্ঠ এই নাট্যকার। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়।

Tags: জাবিনাটকনাট্যকারনাসির উদ্দিন ইউসুফলিড বিনোদনসেলিম আল দীন
Previous Post

ক্ষমতা রক্ষা করতে শেখ হাসিনা শুধু ভারতকে সমীহ করতো: রিজভী

Next Post

খালাস পেলেন বাবর, মুক্তিতে বাধা নেই

Next Post

খালাস পেলেন বাবর, মুক্তিতে বাধা নেই

জাতিসংঘ ও বাংলাদেশের পতাকার ছবি, আন্তর্জাতিক সম্পর্কের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় নির্বাচনে জাতিসংঘের সহায়তা চেয়েছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT