চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেত্রী পিয়ারী বেগমের মৃত্যুতে বাচসাসের শোক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:50 অপরাহ্ন 30, মে 2023
in বিনোদন
A A
অভিনেত্রী পিয়ারী বেগমের মৃত্যুতে বাচসাসের শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মঙ্গলবার দুপুর ২টায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’- এর অন্যতম প্রধান নারী চরিত্রে অভিনয় করা পিয়ারী বেগম। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)।

সভাপতি রাজু আলীম ও সাধারণ সম্পাদক রিমন মাহফুজের স্বাক্ষরিত সংবাদমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় বাচসাস জানায়,অভিনেত্রী পিয়ারী বেগমের মৃত্যুতে বাচসাস পরিবার শোকার্ত। তিনি এদেশের প্রথম সিনেমার ইতিহাসের একমাত্র সাক্ষী ছিলেন। তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের একটি সোনালী অধ্যায়ের সমাপ্তি হলো।

বাচসাসের সভাপতি রাজু আলীম বলেন, তিনি ছিলেন বাংলার ঐতিহাসিক এক চলচ্চিত্র যাত্রার অংশীদার। তার মৃত্যুতে বাচসাস পরিবারের শ্রদ্ধা। তার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।

বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’- এর অন্যতম প্রধান নারী চরিত্রে অভিনয় করা পিয়ারী বেগম। মঙ্গলবার (৩০ মে) দুপুর ২টায় উত্তরার নিজ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খবরটি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন তার ছেলে রবিউল আমিন।

এদিন বিকেলে তিনি জানান, আম্মা অনেক দিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। আজ দুপুর ২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মায়ের বয়স হয়েছিল ৮৬ বছর।

পিয়ারী বেগমের জানাজা ও দাফন নিয়ে ছেলে বলেন, এশার নামাজের পর হবে মায়ের জানাজা। দাফন হবে উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে। সেখানে স্বামীর কবরের পাশে সমাহিত হবেন পিয়ারী।

বাংলাদেশের প্রথম সবাক সিনেমা ‘মুখ ও মুখোশ’ মুক্তি পায় ১৯৫৬ সালের ৩ আগস্ট। প্রায় ৬৭ বছর আগে আবদুল জব্বার খান পরিচালিত সেই সিনেমায় আমিনুল হকের বিপরীতে অভিনয় করেছিলেন পিয়ারী বেগম।

Tags: পিয়ারী বেগমবাচসাসরাজু আলীমসভাপতিসিনেমা
Previous Post

অতীত ফেরানো ফাইনালে নায়ক সোলেমান, চ্যাম্পিয়ন মোহামেডান

Next Post

সুইডেন উপকূলে রাশিয়ার ‘গুপ্তচর’ তিমি

Next Post
উপকূলে রাশিয়ার গুপ্তচর তিমির ছবি, সমুদ্রে ডুবে থাকা তিমি. Channel i News - চ্যানেল আই নিউজ

সুইডেন উপকূলে রাশিয়ার ‘গুপ্তচর’ তিমি

মনোযোগী মনিরা দিলশাদ তানি গানে মনোযোগী, সোনালী পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটক নয়, গানে মনোযোগী মনিরা দিলশাদ তানি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT