চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে সিনেমায় কালজয়ী হয়ে থাকবেন সোহান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:09 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2023
in বিনোদন
A A
সোহান, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা, সিনেমার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

হৃদয়ে দাগ কাটার মতো সিনেমা বাংলা চলচ্চিত্রে অসংখ্য রয়েছে। কিন্তু একই সঙ্গে তুমুল বাণিজ্য সফল সিনেমার সংখ্যা হাতেগোনা। এরমধ্যে নব্বই দশকের অন্যতম আলোচিত সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’ একটি। হৃদয়ে দাগ ফেলা ছাড়াও তৎকালীন সময়ে সিনেমাটি আয় করেছিলো প্রায় সোয়া ৮ কোটি টাকা!

সিনেমাটি পরিচালনা করেন সদ্য প্রয়াত সোহানুর রহমান সোহান। হিন্দি সিনেমা ‘কেয়ামত সে কেয়ামত তক’ এর অফিশিয়াল রিমেক হলেও এই সিনেমাটিই সোহানের ক্যারিয়ারে সৌভাগ্য বয়ে আনে! একই সিনেমাটি কালজয়ী সিনেমার মর্যাদা পায়। শুধু নির্মাতা নয়, এই সিনেমার জন্য একইসঙ্গে বাংলার দর্শকের কাছে নায়ক-নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পান সালমান শাহ ও মৌসুমী!

সিনেমাটি তিন দশক অতিক্রম করেছে গত মার্চে। অনেক ইতিহাসের সাক্ষী ‘কেয়ামত থেকে কেয়ামত’। কালজয়ী সিনেমাটিতে কীভাবে যুক্ত হয়েছিলেন সোহান? সেসময় সিনেমাটি নিয়ে করেছিলেন স্মৃতিচারণও!

প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দ মেলা হিন্দি ‘সনম বেওয়াফা’, ‘দিল’ ও ‘কেয়ামত সে কেয়ামত তক’ এর কপিরাইট নিয়ে সোহানুর রহমান সোহানের কাছে আসে এর যে কোন একটির রিমেক করার জন্য। উপযুক্ত নায়ক-নায়িকা খুঁজে না পেয়ে সম্পূর্ণ নতুন মুখ দিয়ে ছবি নির্মাণের সিদ্ধান্ত নেন তারা। নায়িকা হিসেবে মৌসুমীকে নির্বাচিত করেন। নায়ক হিসেবে প্রথমে তৌকীর আহমেদ ও পরে আদিল হোসেন নোবেলকে প্রস্তাব দিলে তারা ফিরিয়ে দেন। তখন নায়ক আলমগীরের সাবেক স্ত্রী খোশনুর আলমগীর ‘ইমন’ নামে একটি ছেলের সন্ধান দেন।

প্রথম দেখাতেই তাকে পছন্দ করে ফেলেন পরিচালক এবং ‘সনম বেওয়াফা’ রিমেকের জন্য প্রস্তাব দেন। কিন্তু ইমন ‘কেয়ামত সে কেয়ামত তক’-এর জন্য পীড়াপীড়ি করেন। এ ছবি তিনি ২৬বার দেখেছেন। শেষ পর্যন্ত পরিচালক সোহানুর রহমান সোহান তাকে নিয়ে ‘কেয়ামত থেকে কেয়ামত’ নির্মাণের সিদ্ধান্ত নেন ও ইমন নাম পরিবর্তন করে সালমান শাহ রাখা হয়।

সিনেমাটির হিন্দি কাহিনি লিখেছেন নাসির হোসেন খান, যার বাংলা চিত্রনাট্য লিখেছেন সোহানুর রহমান সোহান ও সংলাপ লিখেছেন আশীষ কুমার লোহ। প্রযোজক সুকুমার রঞ্জন ঘোষের আনন্দমেলা সিনেমা লিমিটেডের ব্যানারে নির্মিত হয় ‘কেয়ামত থেকে কেয়ামত’। ছবিতে সালমান-মৌসুমী ছাড়াও আরো অভিনয় করেন রাজিব, আহমেদ শরীফ, আবুল হায়াত, খালেদা আক্তার কল্পনা, মিঠু, ডন, জাহানারা আহমেদ, অমল বোসসহ অনেক। সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পায়। বাংলাদেশের চলচ্চিত্রে ব্যবসাসফল হিসেবে সেরা ৫টি ছবির একটি হিসেবে ৮ কোটি ২০ লাখ টাকা আয় করে।

সালমান মৌসুমীই নয়, সোহানের হাত ধরে পরবর্তীতে অনেকেই ইন্ডাস্ট্রিতে আসেন এবং সফল হন। এমনকি তার পরিচালিত সিনেমা ‘অনন্ত ভালোবাসা’ দিয়ে প্রথমবার দর্শকের সামনে আসেন ঢাকাই সিনেমার বর্তমান সুপারস্টার শাকিব খান।

ইমন নামের একজন সাধারণ ছেলে ‘কেয়ামত থেকে কেয়ামত’ এর পর সবার কাছে হয়ে উঠেছিলেন সালমান শাহ, তেমনি ‘অনন্ত ভালোবাসা’র পর মাসুদ রানা হয়ে উঠেন শাকিব খান। এর পেছনে একজনই ছিলেন, তিনি সোহানুর রহমান সোহান! বুধবার সন্ধ্যায় তিনি পাড়ি জমালেন অনন্ত লোকে। তার চলে যাওয়ায় স্বজন হারানোর শোক অনুভব করছেন শোবিজ অঙ্গনের মানুষ।

Tags: অনন্ত প্রেমঅনন্ত ভালোবাসাকেয়ামত থেকে কেয়ামতদর্শকবলিউডলিড বিনোদনসিনেমাসোহানুর রহমান সোহান
Previous Post

কিম জং উনের সাথে ভ্লাদিমির পুতিনের বৈঠক

Next Post

‘বিপন্ন উদ্ভিদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে’

Next Post
শিক্ষার্থীরা গাছের পরিচর্যা করছে, বোটানিকাল গাছের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বিপন্ন উদ্ভিদ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে’

ডেঙ্গু মশার লার্ভা দেখা যাচ্ছে, যা ডেঙ্গু রোগের কারণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গুতে আরও ১৫ জনের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT