চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীমানার প্রয়াণে চ্যানেল আই ভবনে শোক বই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:19 অপরাহ্ন 04, জুন 2024
in বিনোদন
A A
চ্যানেল আই ভবনে শোক বই ও স্মৃতিচিহ্নের জন্য স্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেরানো গেল না অভিনেত্রী রিশতা লাবনী সীমানাকে। মঙ্গলবার সকাল ৬টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শুধু নাটক কিংবা তথা সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া। গুণী এই অভিনেত্রীর স্মরণে চ্যানেল আইতে রাখা হয়েছে শোক বই।

বহু জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছিলেন ‘লাক্স চ্যানেল আই সুপারস্টার’ দিয়ে শোবিজে পা রাখা এই অভিনেত্রী। নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। ২০০৭ সালে মুক্তি পাওয়া ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘দারুচিনি দ্বীপ’ দিয়ে বড়পর্দায় পা রাখেন তিনি।

মাঝখানে অভিনয় থেকে কিছুদিনের বিরতিতে থাকলেও বছর দুয়েক ধরে আবার নিয়মিত হয়েছিলেন সীমানা। তার প্রতি শ্রদ্ধা জানাতেই চ্যানেল আই কার্যালয়ে রাখা হয়েছে ছবিসহ তার নামে একটি শোক বই।

যেখানে তাকে নিয়ে স্মৃতিচারণ করছেন শোবিজ অঙ্গনের পরিচিত মুখ থেকে সাধারণ ভক্ত অনুরাগীরাও। মঙ্গলবার সকাল থেকেই শোক বইয়ে বহু গুণীজনকে দেখা গেছে সীমানাকে নিয়ে স্মৃতিচারণ করতে।

এদিন দুপুর সোয়া ১২টায় চ্যানেল আইয়ের প্রধান কার্যালয়ে সীমানাকে শেষবারের মতো শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠিত হয় প্রথম নামাজে জানাজা। প্রায় ১টার দিকে অভিনেত্রীর মরদেহ নিয়ে গ্রামের বাড়ি শেরপুরের নকলার উদ্দেশে রওনা করেন তার পরিবারের সদস্যরা। সীমানার ছোট ভাই এজাজ বিন আলী জানান, বাদ মাগরিব আরও একটি জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

অসুস্থ হয়ে প্রায় দুই সপ্তাহ ধরে অচেতন ছিলেন সীমানা। গেল মাসে তার মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। আশানুরূপ উন্নতি হয়নি বলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সাইফ সাপোর্টে রাখা হয়। সেখানে মঙ্গলবার (৪ জুন) ভোর ছয়টায় সীমানা শেষ নিশ্বাস ত্যাগ করেন।

শোবিজে সীমানার পথচলা শুরু হয় ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে। এরপর থেকে তিনি নাটক, বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছিলেন।

Tags: অভিনয়অভিনেত্রীচ্যানেল আইনাটকলাক্স চ্যানেল আইলিড বিনোদনশোক বইসিনেমাসীমানা
Previous Post

বেনজির-আজিজ আওয়ামী লীগের কেউ না: ওবায়দুল কাদের

Next Post

পর্দায় মা হলেন শিরীন শিলা

Next Post
শিরীন শিলা পর্দায় মা হওয়ার খবর প্রকাশ করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পর্দায় মা হলেন শিরীন শিলা

কক্সবাজারে ভাসমান অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT