চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নায়ক ফারুকের প্রয়াণে চ্যানেল আই ভবনে শোক বই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:22 অপরাহ্ন 15, মে 2023
in বিনোদন
A A
নায়ক ফারুকের স্মরণে শোক বইতে স্বাক্ষর করছেন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

সোমবার (১৫ মে) সকাল ৮টায় চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তী অভিনেতা, বীর মুক্তিযোদ্ধা ও রাজনীতিবীদ আকবর হোসেন পাঠান ফারুক।

তার মৃত্যুতে শুধু সিনেমা ও রাজনীতি অঙ্গন নয়, পুরো সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া। গুণী এই মানুষটির স্মরণে চ্যানেল আইতে রাখা হয়েছে শোক বই।

চ্যানেল আই পরিবারের সাথে অত্যন্ত সুসম্পর্ক ছিলো কিংবদন্তী অভিনেতার। সিনেমার এই গুণীজনের প্রতি শ্রদ্ধা জানাতেই চ্যানেল আই কার্যালয়ে রাখা হয়েছে বিশালাকার ছবিসহ তার নামে একটি শোক বই।

যে বইতে ইতোমধ্যে এই গুণী মানুষের স্মরণে নিজের অনুভূতির কথা লিখে প্রকাশ করছেন প্রবীণ ও নবীন অভিনেতা, শিল্পী, সাংবাদিক সহ শোবিজ অঙ্গনের মানুষ। এদিন বিকেলে চ্যানেল আই ভবনে আসেন আরেক কিংবদন্তী অভিনেতা আলমগীর ও নায়িকা রোজিনা। সেই শোক বইয়ে সহ-অভিনেতাকে উদ্দেশ্য করে নিজেদের অনুভূতির কথা লিখেন তারা।

সিঙ্গাপুর থেকে মঙ্গলবার (১৬ মে) সকালে ঢাকায় পৌঁছাবে আকবর হোসেন পাঠান ফারুকের মরদেহ। কেন্দ্রীয় শহীদ মিনার, এফডিসি সহ একাধিক শোক আনুষ্ঠানিকতা শেষে এদিন সন্ধ্যায় গাজীপুরের কালীগঞ্জে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।

এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ সিনেমার মাধ্যমে ফারুকের চলচ্চিত্র ক্যারিয়ার শুরু। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন ‘আবার তোরা মানুষ হ’, ‘আলোর মিছিল’, ‘সুজন সখী’, ‘লাঠিয়াল’, ‘সূর্যগ্রহণ’, ‘মাটির মায়া’, ‘নয়নমনি’, ‘সারেং বৌ’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘নাগরদোলা’, ‘দিন যায় কথা থাকে’, ‘কথা দিলাম’, ‘মাটির পুতুল’, ‘সাহেব’, ‘ছোট মা’, ‘এতিম’, ‘ঘরজামাই’, ‘মিয়া ভাই’র মতো অসংখ্য সিনেমায়।

ফারুক তার অভিনয়ের জন্য ১৯ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে মনোনীত হয়েছিলেন। কিন্তু তার হাতে পুরস্কার উঠেছিল কেবল একবার। অবশ্য ২০১৬ সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননায় ভূষিত করা হয়।

২০২১ সালের ৪ মার্চ নিয়মিত চেকআপের জন্য সিঙ্গাপুর যান নায়ক ও ঢাকা-১৭ আসনের এই সংসদ সদস্য। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে সেখানে অবস্থান করেই চিকিৎসা নিতে থাকেন।

Tags: আলমগীরএফডিসিচ্যানেল আইফারুকরোজিনালিড বিনোদনসিনেমা
Previous Post

রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই: প্রধানমন্ত্রী

Next Post

জাহাঙ্গীরকে আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার

Next Post
জাহাঙ্গীরের ছবি, তিনি বাংলার একজন রাজনীতিবিদ।. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরকে আওয়ামী লীগ থেকে স্থায়ীভাবে বহিষ্কার

জনপ্রিয় নেতা ও সমর্থকদের উচ্ছ্বাস ও আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

কিছু স্মৃতি কিছু কান্না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT