চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোচিংয়ে পর্তুগালে ফিরতে চান মরিনহো

জাতীয় দলের কোচ হবেন কিনা জানাননি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:39 অপরাহ্ন 19, জুলাই 2025
in ফুটবল, স্পোর্টস
A A
মরিনহো সংবাদ সম্মেলনে মুখোমুখি, সাংবাদিকরা প্রশ্ন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপ জুড়ে পর্তুগীজ ফুটবল কোচ জোসে মরিনহোর কোচিং ক্যারিয়ার সমৃদ্ধ। ২০০৪ সালে দেশের ক্লাব পোর্তোকে ট্রেবল জিতিয়েছিলেন। এরপর ২০১০ সালে ইতালির ইন্টার মিলানকেও ট্রেবল জিতিয়েছেন মরিনহো। কোচিং করিয়েছেন ইউরোপে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড ও টটেনহাম হটস্পারকেও। ইউরোপে বিভিন্ন দেশে দীর্ঘ ক্যারিয়ার শেষে আবার নিজ দেশে কোচিংয়ের ইচ্ছাপোষণ করেছেন পর্তুগালের এ তারকা কোচ। 

৬২ বর্ষী মরিনহো এখন কোচিং করাচ্ছেন তুর্কিয়ের ক্লাব ফেনেরবাখকে। ইতালির ক্লাব এস রোমা থেকে গত মৌসুমে পাড়ি জমান তুরস্কে। ২০২৬ সালের জুনে ক্লাবটিতে চুক্তি শেষ হবে মরিনহোর। চুক্তি শেষ হওয়ার আগেই জানান পর্তুগালে আবার ফিরতে চান তিনি।

নতুন মৌসুমে বৃহস্পতিবার পর্তুগালের ক্লাব পর্তিমোঞ্জের বিপক্ষে ফেনেরবাখ প্রীতি ম্যাচে ২-১ ব্যাবধানে জয়লাভ করে। ম্যাচ শেষে সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘আমি পর্তুগালে আসতে চাই যা এখনও সম্ভব হয়নি। কিন্তু হতে পারে।’

‘এমন নয় যে, আমি ক্যারিয়ারের শেষ প্রান্তে আছি। এমনটা ভাবি না। পর্তুগালে এসে সুখকর অবসরের কথা চিন্তা করি না। শারিরীক ও মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেই পর্তুগালে নিজেকে ফেরাতে চাই।’

পোর্তোকে সবকিছু জিতিয়ে মরিনহো ২০০৪ এ পর্তুগাল ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমান। ইপিএলে চেলসির পর এখন ১১তম ক্লাব ক্যারিয়ারে আছেন মরিনহো। তার শুরুটা হয়েছিল ১৯৯৬ সালে বার্সেলোনার সহকারী কোচ হিসেবে।

তবে পর্তুগালের জাতীয় দলের দায়িত্ব নিবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট কিছুই বলেননি। দুবার পর্তুগালের কোচ হতে চেয়েও এর আগে ব্যর্থ হয়েছেন। ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে পর্তুগাল ফুটবল ফেডারেশনের কাছ থেকে পাননি সবুজ সংকেত।

Tags: পর্তুগালপোর্তোমরিনহোরোমালিড স্পোর্টস
Previous Post

মিরপুরে খেলে অনেক ব্যাটারের ক্যারিয়ার ‘ডাউন’ হয়ে গেছে

Next Post

জয়ের সুরে এলিটার নতুন গান

Next Post
দুটি শিল্পী মঞ্চে গান পরিবেশন করছেন, দর্শকদের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়ের সুরে এলিটার নতুন গান

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা লঙ্কানদের বিপক্ষে ম্যাচে মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

লঙ্কানদের বিপক্ষে দুই গোলে এগিয়ে বিরতিতে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT